Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

সড়ক পরিবহনমন্ত্রী

রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, বাড়বে না ভাড়া

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৩:২৯
রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, বাড়বে না ভাড়া

সংগৃহীত ছবি

ঈদযাত্রা সামনে রেখে গণপরিবহনের জন্য আগামী রবিবার (১৫ মার্চ) থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। ফলে জ্বালানি সংকটের কারণ দেখিয়ে গণপরিবহনে ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই।

শুক্রবার (১৩ মার্চ) ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেছেন।

‘জ্বালানিমন্ত্রী আমাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। ঈদযাত্রায় পরিবহন সংকট হওয়ারও কোনো সুযোগ নেই’— যোগ করেন শেখ রবিউল আলম।

প্রধানমন্ত্রী রেল যোগাযোগকে যুগোপযোগী ও জনবান্ধব করতে নির্দেশনা দিয়েছেন, যেন মানুষ স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারে। সেই লক্ষ্যেই সরকার রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

ঈদযাত্রা একটি চ্যালেঞ্জ জানিয়ে মন্ত্রী বলেছেন, মাত্র দুই থেকে তিনদিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা বিশ্বের খুব কম শহরেই দেখা যায়। এত স্বল্প সময়ে এত মানুষের যাতায়াত বড় একটি চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ভাষ্য, দেশে পরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে রেলের নতুন কোচ, বাস ও নৌযান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার দিকেও সরকার কাজ করছে।

এসময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ রেলওয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ্বালানিঈদসড়ক পরিবহনমন্ত্রীভাড়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise