Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:০৫
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ড. খলিলুর রহমান।

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে যোগদান করতে পররাষ্ট্রমন্ত্রী গতকাল শনিবার বিকালে মালেতে যান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। এর কিছুক্ষণ পরই ড. রহমান মালেতে রাষ্ট্রপতির কার্যালয়ে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ড. রহমান মালদ্বীপের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং ফেব্রুয়ারিতে নবনির্বাচিত বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে তার প্রার্থিতাকে সমর্থন করার জন্য রাষ্ট্রপতি মুইজ্জুর প্রতি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

ড. রহমান ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির অধীনে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সব দেশের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বিএনপি-নেতৃত্বাধীন সরকারের অগ্রাধিকারের ওপর আলোকপাত করেন।

দুই নেতা বাংলাদেশ-মালদ্বীপের চমৎকার সম্পর্কে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং উভয় দেশের জন্য লাভজনক একটি বাস্তবসম্মত পদ্ধতির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেন। তারা সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক ঘটনাবলী পর্যালোচনা করেন এবং সার্ককে পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন।

ড. রহমান মালদ্বীপে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী কর্মী ও পেশাজীবীর কর্মসংস্থানে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি মুইজ্জু মালদ্বীপের অর্থনীতিতে তাদের মূল্যবান অবদানের উষ্ণ স্বীকৃতি দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইরুতিশাম আদম, স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী আলী ইহুসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

পরে, রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি চা চক্রের আয়োজন করেন, যেখানে মালদ্বীপের উপরাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ লতিফ, মন্ত্রিসভার সদস্যরা এবং মালদ্বীপ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের আয়োজিত একটি কূটনৈতিক সম্প্রীতি অনুষ্ঠানে যোগ দেন, যেখানে তিনি মালদ্বীপে স্বীকৃত ঊর্ধ্বতন মন্ত্রী, বিদেশি রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

ড. মোহাম্মদ মুইজ্জুড. খলিলুর রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা