শিল্পকলার সচিব জাকির হোসেনকে বদলি
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) মোহাম্মদ জাকির হোসেনকে বদলিপূর্বক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাকির হোসেনকে আগামী ২৭ সেপ্টেম্বর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।
অন্যথায় আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অপরাহ্নে তিনি বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।



