একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন
অনলাইন ডেস্ক

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সার্জিক্যাল আইসিউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
আল মুজাহিদী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত বছর চিকুনগুনিয়া হওয়ার পর থেকেই তিনি শয্যাশায়ী হন।
কবি আল মুজাহিদী এক সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন।




