Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

রবীন্দ্রনাথের ছবিতে কালি: গান-কবিতায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ২১:৫৭
রবীন্দ্রনাথের ছবিতে কালি: গান-কবিতায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

ছবি: আগামীর সময়

‎রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের চেষ্টার প্রতিবাদে গান ও কবিতায় সাংস্কৃতিক সমাবেশ করেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎আজ শনিবার সন্ধ্যায় ওই দেয়ালের সামনেই রবীন্দ্রনাথের গান ও কবিতা পরিবেশনের মধ্য দিয়ে প্রতিবাদ জানান সংস্কৃতিকর্মীরা। পাশাপাশি প্রতিকৃতি মুছে ফেলার চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা।
‎
‎গত ৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরে ফুটপাতসংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
‎
‎শনিবার দুপুরে সেই দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মুছে ফেলার চেষ্টা করেন কয়েকজন। তাঁদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াসকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
‎
‎এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় দেয়ালটির সামনে জড়ো হন সংস্কৃতিকর্মীরা। তাঁরা ‘সংকটের বিহ্বলতায় হইও না ম্রিয়মান’, ‘একি অপরূপ রূপে মা তোমার’ ও ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’সহ রবীন্দ্রনাথের বেশ কয়েকটি গান পরিবেশন করেন। আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আবৃত্তি করেন রবীন্দ্রনাথের কবিতা ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা’।
‎
‎সমাবেশে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেন, “রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত থাকে আমাদের হৃদয়ে- দেয়ালে তাদের ছবি মুছে দিয়ে রবীন্দ্রনাথকে মুছে ফেলা সম্ভব হবে না। যেখানেই স্বাধীনতাবিরোধীদের আস্ফালন, সেখানেই আমরা প্রতিরোধ করবো। বাংলাদেশকে পাকিস্তান হতে দেওয়া হবে না। একজন মুক্তিযোদ্ধাও বেঁচে থাকতেও এই দেশ স্বাধীনতাবিরোধীদের দখলে যাবে না।”
‎
‎উদীচী শিল্পীগোষ্ঠীর জামসেদ আনোয়ার তপন বলেন, “রবীন্দ্রনাথকে মুছে ফেলার চেষ্টা ষাটের দশকেও হয়েছিল, তারা সফল হয়নি। এখন যারা সেই চেষ্টা করছে, তারাও সফল হবে না। কয়েক মুঠো কালি দিয়ে রবীন্দ্রনাথ, নজরুলকে মুছে ফেলা যাবে না।”
‎
‎খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা সুলতানা সাথী বলেন, “বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা লাভ করেছি, তার বাস্তবায়ন হয়নি বলেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে। আমাদের স্বপ্নের বাংলাদেশের পথে যারা বাধা দিতে আসবে, তাদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে।”
‎
‎চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আজকে রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করেছে। তারা রবীন্দ্রনাথকে নয়, তারা বাংলা সংস্কৃতির ওপর আঘাত এনেছে।”
‎
‎উদীচীর সহসভাপতি ইকবালুল হক খান বলেন, “আমাদের মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথ, নজরুলের গান প্রেরণা যুগিয়েছে। আজকে বাংলাদেশে যদি এই মহামানবদের অবহেলা করা হয়, তবে বাংলাদেশ ঠিক পথে থাকবে না।”
‎
‎সমাবেশে সংস্কৃতিকর্মী কাসেম মাসুদ, আবুল কালাম আজাদ, আরিফ নূর ও একরাম হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

রবীন্দ্রনাথ ঠাকুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!