Agamir Somoy E-Paper
বুধবার, ১৭ জুন, ২০২৬
আগামীর সময়
মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব
বুধবার, ১৭ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দায়িত্বে ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন প্রধানমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ২২:৪৩
দায়িত্বে ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দায়িত্বে ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নানা সমস্যা, সীমাবদ্ধতা ও মানুষের প্রত্যাশার চাপ সামলাতে গিয়ে দম ফেলার ফুরসত পাচ্ছি না।’

আজ মঙ্গলবার বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী।

সভায় এক সাংবাদিক প্রশ্ন করেন— ২০ বছর পরে বিএনপি সরকারে। কেমন লাগছে এই চার মাসে? তার জবাবে তারেক রহমান বলেছেন, ‘এখানে একজন (সাংবাদিক) তার বক্তব্যে বলেছেন, তিনি নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষের চোখে-মুখে যেটা (খুশি) দেখেছেন, আমার মনে হয় একই জিনিস আমিও দেখেছি। এটা নিয়ে অনেকে অনেক রকম অর্থ করতে পারেন। কিন্তু অবশ্যই দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি। প্রচুর সমস্যা, প্রচুর লিমিটেশনস… অ্যাট দা সেইম টাইম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা অনেক বেশি।’

পিতা জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলছিলেন, ‘আব্বা একসময় তার একজন সহকর্মীকে বলেছিলেন, দিনটা যদি ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টা হত, তাহলে আমরা আরেকটু বেটার কাজ করতে পারতাম।’

‘কখন অফিসে ঢুকছি, কখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। দম ফেলার টাইম পাওয়া যাচ্ছে না। সেজন্য আমারও মনে হয় ২৪ ঘণ্টা না হয় যদি ৪৮ ঘণ্টা হত, তাহলে একটু ভালো হত’, যোগ করেন প্রধানমন্ত্রী।

‘আমার হাড্ডিটা এখনো বাঁকা’

প্রধানমন্ত্রী বলছিলেন, ‘আমি জেলের মধ্যে থেকে এসেছি, শারীরিকভাবে-মানসিকভাবে নির্যাতিত হয়েছি। এখনো এক্স রে করলে হয়ত দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা বাঁকাভাবে একটু লেগে আছে। যেহেতু প্রায় অনেকদিন এটা করে ফেলে রাখা হয়েছিল… প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি। সেজন্য হয়ত একটু বাঁকাভাবে রয়ে গিয়েছে। চার সপ্তাহর মধ্যে তিনদিনে হাড্ডি জোড়া লেগে যায়।’

তিনি বলেছেন, ‘যারা এটার জন্য দায়ী, এখন আমি যদি… হয়ত সেটা করা আমার জন্য পসিবল, কিন্তু আমার হাড্ডি তো জোড়া লাগবে না, আমি এখনো যে পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার সেই পেইনটা কি চলে যাবে? বন্ধ হয়ে যাবে? তা তো হবে না।’

‘আমার মনে হয় সেজন্যই আমাদের এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত। আপনি এখনো বেঁচে আছেন, আপনি এখনো চলছেন, আপনি এখনো ফিরছেন, এখনো আপনার পরিবার আপনার সাথে আছে। আমাদের চিন্তা করা উচিত এভাবে, আমরা এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দি নেশন, ফর দি কান্ট্রি’, উল্লেখ করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলছিলেন, ‘হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, এর রিটার্ন আসবে না। এটা থেকে আমাদের অবস্থান একটু পরিবর্তন করা উচিৎ। এই কথাটা আপনাদের বলছি। আমাকে দয়া করে সাহায্য করবেন কথাটা আমার নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।’

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন ও শাহাদাত হোসেন স্বাধীন।

প্রধানমন্ত্রী
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৭ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    সেনেগাল
    ০
    ১৭ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ইরাক
    ০
    নরওয়ে
    ০
    ১৭ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    আলজেরিয়া
    ০
    ১৭ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    অস্ট্রিয়া
    ০
    জর্ডান
    ০
    ১৭ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    পর্তুগাল
    ০
    কঙ্গো
    ০
    ঐতিহ্য রক্ষায় সার্কাস ও যাত্রাশিল্পীদের নিয়ে শিল্পকলা একাডেমির কর্মশালা

    ঐতিহ্য রক্ষায় সার্কাস ও যাত্রাশিল্পীদের নিয়ে শিল্পকলা একাডেমির কর্মশালা

    ১৭ জুন ২০২৬, ০০:০০

    advertiseadvertise