Agamir Somoy E-Paper
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বাংলাদেশ-মালদ্বীপ সহযোগিতা আরও জোরদারের প্রত্যয়

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ২০:৫২
বাংলাদেশ-মালদ্বীপ সহযোগিতা আরও জোরদারের প্রত্যয়

সংগৃহীত ছবি

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে উভয়পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সোমবার সকালে মালদ্বীপ সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হন পররাষ্ট্রমন্ত্রী। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ইরুথিশাম আদমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ, পর্যটন, শ্রম, বাণিজ্য ও বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

সফরের অংশ হিসেবে ড. খলিলুর রহমান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর আয়োজিত ‘ডিপ্লোম্যাটিক আউটরিচ’ অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া দেশটির ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি এবং রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত কুচকাওয়াজেও উপস্থিত ছিলেন।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু কার্যক্রমে যৌথ অঙ্গীকারের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. ইরুথিশাম আদম এবং পরিবেশমন্ত্রী আলী শরীফের সঙ্গে লোনুজিয়ারাই পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এই কর্মসূচি মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর উদ্যোগে নেওয়া ‘৫ মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ। অনুষ্ঠানে পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ ও মালদ্বীপের অভিন্ন অঙ্গীকারের বিষয়টি তুলে ধরা হয়।

সফর শেষে ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পররাষ্ট্রমন্ত্রীড. খলিলুর রহমানমালদ্বীপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৪

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    ২৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    ২৭ জুলাই ২০২৬, ০০:০০

    দেশে অপুষ্টির  শিকার দেড় কোটি মানুষ

    দেশে অপুষ্টির শিকার দেড় কোটি মানুষ

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৭

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    ২৭ জুলাই ২০২৬, ১৩:৫৭

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৪

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ২৭ জুলাই ২০২৬, ০০:৫১

    ৬৩৪০ কোটি ডলার

    ৬৩৪০ কোটি ডলার

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৩

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ২৭ জুলাই ২০২৬, ০০:৪৯

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    ২৭ জুলাই ২০২৬, ০১:১৮

    advertiseadvertise