Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এমজিআইয়ের সহযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজে চিঠি উৎসব

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৬:৫১
এমজিআইয়ের সহযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজে চিঠি উৎসব

সংগৃহীত ছবি

ডিজিটাল যোগাযোগের যুগে হাতে লেখা চিঠির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘চিঠি উৎসব’। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সহযোগিতায় কুমিল্লা ডাক বিভাগের আয়োজনে গত রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবং মঙ্গলবার ভিক্টোরিয়া সরকারি কলেজে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী ও দর্শনার্থীরা হাতে চিঠি লিখে ডাকযোগে প্রিয়জনের কাছে পাঠানোর সুযোগ পান। পাশাপাশি ডাকটিকিট প্রদর্শনী ও ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে জানার ব্যবস্থা ছিল।

কুমিল্লা ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, তরুণ প্রজন্মকে চিঠি লেখার ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি স্পিড পোস্ট ও পার্সেলের মতো আধুনিক ডাকসেবা সম্পর্কে জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

উৎসবে স্বল্প খরচে বিশেষ ডাকসেবার মাধ্যমে পরিবারের সদস্য, বন্ধু ও প্রিয়জনের উদ্দেশে চিঠি লেখেন অংশগ্রহণকারীরা। চিঠির পাতায় উঠে আসে ভালোবাসা, কৃতজ্ঞতা, অভিমান ও দীর্ঘদিন ধরে বলতে না পারা নানা অনুভূতি। তাৎক্ষণিক ডিজিটাল বার্তার বাইরে কাগজ-কলমে মনের কথা প্রকাশের এ সুযোগ শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেসমিন নূরের কাছে উৎসবটি ছিল পুরোনো এক ঐতিহ্যকে নতুন করে জানার সুযোগ। তাঁর মতে, একসময় দূরে থাকা প্রিয়জনের খবর পেতে মানুষকে দিনের পর দিন ডাকপিয়নের অপেক্ষায় থাকতে হতো। চিঠির খাম খুলে পরিচিত হাতের লেখা দেখা, জমে থাকা কথা পড়া কিংবা উত্তরের অপেক্ষায় থাকার মধ্যে ছিল অন্য রকম আনন্দ। মোবাইল ফোন ও তাৎক্ষণিক বার্তার যুগে সেই অপেক্ষা অনেকটাই হারিয়ে গেছে। হাতে লেখা চিঠির মাধ্যমে মনের কথা প্রকাশ করতে পেরে তিনি চিঠির সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও স্মৃতির নতুন উপলব্ধি পেয়েছেন।

উৎসবে ব্যক্তিগত স্মৃতি ও অনুভূতি প্রকাশেরও সুযোগ তৈরি হয়। কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম প্রয়াত দাদাকে স্মরণ করে একটি চিঠি লেখেন। অন্যদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা তাঁর ২৩ বছরের বিবাহিত জীবনে স্ত্রীকে সরাসরি বলতে না পারা কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা চিঠিতে তুলে ধরেন।

ওই কর্মকর্তা বলেন, এত বছর সংসার করার পরও স্ত্রীকে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা আলাদাভাবে জানানো হয়ে ওঠেনি। উৎসবে চিঠি লেখার সুযোগ পেয়ে মনের কথাগুলো স্ত্রীকে জানাতে পেরেছেন তিনি।

চিঠি লেখার পাশাপাশি উৎসবে ছিল ডাকটিকিটের বিশেষ প্রদর্শনী ও বিভিন্ন স্টল। এক, দুই, তিন, চার, পাঁচ, দশ ও বিশ টাকা মূল্যমানের বিরল ও স্মারক ডাকটিকিট প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা ডাকটিকিটের ইতিহাস ও সংগ্রহ সম্পর্কে জানার সুযোগ পান।

এ ছাড়া ডাক বিভাগের অভ্যন্তরীণ ও বৈদেশিক ডাক, রেজিস্ট্রি, স্পিড পোস্ট, পার্সেল, সঞ্চয়পত্র এবং ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’ সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। এতে ডাক বিভাগের ঐতিহ্যবাহী কার্যক্রমের পাশাপাশি আধুনিক সেবাগুলো সম্পর্কেও ধারণা পান দর্শনার্থীরা।

আয়োজনটিতে এমজিআইয়ের পাশাপাশি সহযোগিতা করেছে ফ্রেশ স্টেশনারি ও ফ্রেশ কফি। ফ্রেশ স্টেশনারির পক্ষ থেকে শিক্ষার্থীদের চিঠি লেখার উপকরণ সরবরাহ করা হয়। আর ফ্রেশ কফির সৌজন্যে উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থী ও দর্শনার্থীদের বিনা মূল্যে কফি পরিবেশন করা হয়।

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এফএমসিজি, জ্বালানি, উৎপাদন ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রুপটির ৫৭টির বেশি শিল্প ইউনিট রয়েছে, যেখানে ৬৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ‘ফ্রেশ’সহ বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে দেশি-বিদেশি বাজারে পণ্য ও সেবা সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

চিঠি উৎসবকুবিএমজিআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ