Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মঈন খান

জিয়াউর রহমানের রূপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৬:৩৮
জিয়াউর রহমানের রূপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে

ছবি: আগামীর সময়

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপকল্প চলচ্চিত্রে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বললেন, শহীদ রাষ্ট্রপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চলচ্চিত্র অনুদান প্রবর্তন করেছেন, বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করেছেন, বিটিভি সাদাকালো থেকে রঙিন করেছেন, বিএফডিসিকে আধুনিকায়ন করেছেন।

আজ শনিবার (৩০ মে) কাওরানবাজারে বিএফডিসি গেটে গরিব-দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ আয়োজিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক মানুষের মাঝে এই শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

মঈন খানের ভাষ্য, বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন চলচ্চিত্রের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে। আমাদের সরকার অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আবারো চলচ্চিত্রের উন্নয়ন করবে।

বিগত ১৭ বছর এফডিসিকে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বললেন, বিএনপি চলচ্চিত্রের যত উন্নয়ন করেছে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার সেটি ধ্বংস করে চলচ্চিত্র শিল্পকে শেষ করে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রের উন্নয়ন করা হবে।

জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব অভিনেতা এ বি এম সোহেল রশিদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম, আবু হেনা বাবলু, হান্নান মজুমদার, সহ-সভাপতি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া, চিত্রনায়ক আবির চৌধুরী, চিত্রনায়ক মারুফ আকিব, যুগ্ম মহাসচিব চিত্রনায়িকা জিনিয়া, চিত্রনায়ক তানভির তনু, জিএম সাঈদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চলচ্চিত্র পরিচালক রাজু আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আজিজুল হক খোকা, অভিনেতা আসিফ বাবু, অভিনেতা পলাশ খান, অভিনেতা ডেঞ্জার নাসিম, ব্যবস্থাপক শাহ আলম, অভিনেতা মোহাম্মাদ হোসেন লিটন প্রমুখ।

এ ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন মিলন, সদস্য সচিব হান্নান মজুমদারও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

পরে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে সকালে কুরআন খতম ও ফাতেহা পাঠ করা হয়। এই আয়োজনে সহযোগিতা করেছে বিএফডিসি জাতীয়তাবাদী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।


জিয়াউর রহমানমঈন খানবিএফডিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    advertiseadvertise