Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

২২০ বছরের পুরনো সূর্যপুরী আমগাছ!

মনিরুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪২
২২০ বছরের পুরনো সূর্যপুরী আমগাছ!

ছবি: আগামীর সময়

মানুষ নাকি দূর-দূরান্ত থেকে টাকা খরচ করে, টিকিট কেটে স্রেফ একটা আমগাছ দেখতে আসে!

কথাটা প্রথম শুনে সত্যিই চমকে উঠেছিলাম। টিকিট কেটে সিনেমা দেখা যায়, থিয়েটার দেখা যায়, দর্শনীয় স্থান দেখা যায়; তাই বলে একটা আমগাছ দেখতে টিকিট? টিকিটের দাম একেবারে কম নয়, ২০ টাকা!

নিশ্চয়ই এ গাছ আর দশটা সাধারণ আমগাছের মতো নয়। কাছে গিয়ে বুঝলাম, বিস্মিত হওয়ার যথেষ্ট কারণ আছে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা গ্রামে গেলে এই বিখ্যাত আমগাছের দর্শন মিলবে। লোকে বলে সূর্যপুরী আমগাছ। তার ব্যতিক্রমী বৈশিষ্ট্য আর দীর্ঘ ইতিহাসের কারণে সূর্যপুরী আমগাছ শুধু ঠাকুরগাঁও নয়, দেশের নানা প্রান্তেও পরিচিত। স্থানীয়দের দাবি, এটি এশিয়ার বৃহত্তম ও প্রাচীন আমগাছগুলোর অন্যতম।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর মণ্ডুমালা গ্রামে গেলে এই আমগাছের দর্শন মিলবে

গাছটির পাশে দাঁড়াতেই চোখে পড়ল উপজেলা প্রশাসনের সাঁটানো তথ্যবোর্ড। জানা গেল, আনুমানিক তিন শতাব্দী আগে এই আমের বীজ এসেছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের সূর্যপুর এলাকা থেকে। গ্রামের নাম অনুসারেই এর নাম হয়— সূর্যপুরী। কীভাবে সেই অজানা পথ পেরিয়ে জাতটি এসে ঠাঁই নিয়েছিল এই সীমান্তের মাটিতে, তার সুনির্দিষ্ট ইতিহাস জানা যায় না। তবে ঠাকুরগাঁওয়ের সূর্যপুরী আমের একটি বিশেষত্ব হলো— এই জাত অন্য জেলায় খুব একটা দেখা যায় না।

জনশ্রুতি বলছে, তৎকালীন জমিদার সত্যেন্দ্রনাথ ও তার অন্তরঙ্গ বন্ধু বৈরী ধনী— দুজন মিলে এই গাছ রোপণ করেছিলেন।

তবে ঠিক কত বছর আগে এটি লাগানো হয়েছিল, তার নির্ভুল হিসাব কারও জানা নেই। কেউ বলেন তিনশ বছর, কেউ বলেন তারও বেশি; আবার প্রশাসনিক তথ্য অনুযায়ী গাছটির আনুমানিক বয়স ২২০ বছরের বেশি।

গাছটির বিশালত্ব চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। প্রায় দুই বিঘার বেশি জমি জুড়ে ছড়িয়ে আছে তার বিস্তৃত শরীর। উচ্চতা আনুমানিক ৮০ থেকে ৯০ ফুট। মূল কাণ্ডের ঘের প্রায় ৩৫ ফুট। কাছে গিয়ে চোখ আটকে গেল তার অদ্ভুত কাঠামোয়। গাছটির ১৯টি মোটা ডাল তিন দিক থেকে ছুটে গিয়ে আবার মাটিকে আঁকড়ে ধরেছে। ডালগুলো এত প্রশস্ত ও শক্তিশালী যে, চাইলে তার ওপরে অনায়াসে বসে গল্প করা যায়। অবশ্য গাছটির কাণ্ডে ঝোলানো একটি সাইনবোর্ড সেই প্রলোভনে লাগাম দেয়—‘গাছে ওঠা বা পাতা ছেঁড়া নিষেধ। নির্দেশ অমান্য করলে ৫০০ টাকা জরিমানা।’

নিষেধাজ্ঞাটি চোখে পড়ার পর মনে হলো, এটি আসলে শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন বৃক্ষটি বাঁচিয়ে রাখার আকুল চেষ্টা।

সূর্যপুরী আমগাছঠাকুরগাঁও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার