জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ ৮ম শ্রেণি [বাংলাদেশ ও বিশ্বপরিচয়]
![জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ ৮ম শ্রেণি [বাংলাদেশ ও বিশ্বপরিচয়]](https://files.agamirsomoy.com/bn-media/uploads/2026/10/f7696a20-d75a-429a-b2ef-c13aab6a81a8.webp)
গ্রাফিকস: আগামীর সময়
মাঝে বেশ কয়েক বছর বিরতির পর জুনিয়র বৃত্তি পরীক্ষা আবার ২০২৫ সাল থেকে শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ডিসেম্বরে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত ও রুটিনমাফিক পড়াশোনা ও আত্মবিশ্বাসই এগিয়ে রাখবে একজন শিক্ষার্থীকে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়টিতে মোট ১৩টি অধ্যায় রয়েছে। ইতিহাস বিষয়ে তিনটি অধ্যায় (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) থেকে ২০টি বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজ ১০টি বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে মডেল-১ আলোচনা করব।
মডেল প্রশ্ন-১
১. ‘বর্গী’ কাদের বলা হতো?
ক. সেনদের খ. তুর্কিদের
গ. আফগানদের ঘ. মারাঠাদের
২. সতীদাহ প্রথা বিল কে পাস করেন?
ক. লর্ড ডালহৌসি
খ. লর্ড হার্ডিং লর্ড উইলিয়াম বেন্টিংক
গ. লর্ড হার্ডিং
ঘ. লর্ড ওয়েলেসলি
৩. ছিয়াত্তরের মন্বন্তরের কারণ হলো—
i. জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা
ii. ফসলে পোকার আক্রমণ
iii. তিন বছরের অনাবৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. তাজহাট জায়গাটি কোন জেলায় অবস্থিত?
ক. রংপুর খ. চট্টগ্রাম
গ. নাটোর ঘ. বগুড়া
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫নং প্রশ্নের উত্তর দাও :
উনিশ শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁয়ের একটি এলাকা বেছে নেন। তারা সে এলাকার মূল সড়কের দুই পাশে সারিবদ্ধ অনেক ইমারত নির্মাণ করেন এবং ইমারতের চারপাশে পরিখা খনন করেন।
৫. অনুচ্ছেদে কোন এলাকার প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক. পানাম খ. কাঁচপুর
গ. শফিপুর ঘ. নবাবগঞ্জ
৬. আর্মেনিয়ান চার্চ নির্মিত হয় কত সালে?
ক. ১৭২০ খ. ১৭২৮
গ. ১৭৩২ ঘ. ১৭৮১
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
১৯৭১ সালের ২৫-২৬ মার্চ পাকবাহিনী প্রায় ৭-৮ হাজার নিরস্ত্র বাঙালিকে হত্যা করে। দেশকে মেধাশূন্য করতে তারা একটি বিশেষ পরিকল্পনাও গ্রহণ করে।
৭. অনুচ্ছেদে উল্লিখিত পরিকল্পনাটি ছিল—
ক. ছাত্রসমাজকে হত্যা
খ. সেনা সদস্যদের হত্যা
গ. সাধারণ মানুষকে হত্যা
ঘ. বুদ্ধিজীবী সমাজকে হত্যা
৮. উক্ত গণহত্যার সঙ্গে যুক্ত বিষয়গুলো ছিল—
i. গুরুত্বপূর্ণ স্থাপনা দখল ও নিয়ন্ত্রণ
ii. বাঙালি সেনা সদস্যদের নিরস্ত্রকরণ
iii. বাঙালিদের পাক বাহিনীর পক্ষে নেওয়া
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৯. ‘ক্র্যাকপ্লাটুন’ কী?
ক. জাতীয় সংগঠন খ. রাজাকার বাহিনী
গ. মিত্রবাহিনী ঘ. গেরিলা দল
১০. গণহত্যার ফলে আমাদের দেশের অগণিত মানুষ—
i. নিহত হয়েছিল
ii. গৃহহারা হয়েছিল
iii. আপনজন হারিয়েছিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
মডেল-১ উত্তর
১. ঘ ২. খ ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ক



