Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
৬০ বছর ধরে কবর খুঁড়ছেন হাকিম আলী
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরবাসে

মেসিকে মাঠে দেখে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থী

agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ২১:২৪
মেসিকে মাঠে দেখে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থী

শৈশবের এক ফালি রোদেলা বিকাল। পরনে আকাশি-সাদা জার্সি, হাতে ফুটবল। ক্যামেরার দিকে তাকিয়ে থাকা ছোট্ট ছেলেটির চোখে অদ্ভুত এক মুগ্ধতা। সেই মুগ্ধতা ছিল ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি। সেইদিনের সেই ছোট্ট সা’দ আজ আমেরিকার আইওয়া স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। কিন্তু এত বছর পরও তার ফুটবল প্রেমের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। বরং তা পরিণত হয়েছে এক অবিচ্ছেদ্য আবেগে।

শেখ মোহাম্মদ সা’দ, যিনি স্বপ্ন দেখেছিলেন তার প্রিয় তারকাকে সরাসরি মাঠে খেলতে দেখার। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের আবছা স্মৃতি নিয়ে তার যাত্রা শুরু। তখন তার ধারণা ছিল, ফুটবল শুধু বিশ্বকাপেই খেলা হয়। তবে ২০১৪ সালে তার জীবনে এক বড় পরিবর্তন আসে। বাবার পরামর্শে আর্জেন্টিনা দলের সমর্থন শুরু করেন তিনি, কারণ বাবা বলেছিলেন যে মেসি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং তিনি বাম পায়ে খেলেন— যা ছোট্ট সা’দের কাছে মনে হয়েছিল এক অনন্য অলৌকিক ক্ষমতা।

সেই থেকে শুরু করে দীর্ঘ ১২ বছরের পথচলা। মেসির প্রতি এই ভক্তি সা’দকে ফুটবল দুনিয়ার প্রতি গভীর অনুরাগী করে তোলে। তিনি শুধু একজন ভক্তই নন, বরং একজন নিষ্ঠাবান বার্সেলোনা সমর্থকও হয়ে ওঠেন। তার এই ফুটবল জীবনে ওঠানামা ছিল অনেক। ২০১৬-১৮ সালের আর্জেন্টিনার হতাশার স্মৃতিতে তিনি যেমন কষ্ট পেয়েছিলেন, তেমনি মেসির বিশ্বকাপ জয়ের পর তার চোখ অশ্রুসিক্ত হয়েছিল। এই আবেগের জোয়ার-ভাটা তাকে প্রতিটি ম্যাচের সময় টেলিভিশনের পর্দার সামনে আটকে রাখত।


আরও পড়ুন

টাঙ্গাইলে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে

১৭ জুন ২০২৬



১৭ জুন অনুষ্ঠিত হয়ে গেল আমেরিকার কানসাস সিটির অ্যারো হেড স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যে ইতিহাস সেরা ফুটবল ম্যাচ।

আজ সেই ছোট্ট ছেলেটি আমেরিকার এক বিশাল স্টেডিয়ামে, যেখানে হাজার হাজার মানুষের ভিড়। চারিদিকে আকাশি-সাদা জার্সির ঢেউ। গ্যালারিতে বসা সা’দের চোখেমুখে জয়ের উজ্জ্বল হাসি। তার হাতে বাংলাদেশের সবুজ-লাল পতাকা। গায়ে আর্জেন্টিনার জার্সি। এই মুহূর্তটি শুধু একটি ফুটবল ম্যাচ উপভোগ করা নয়, এটি তার শৈশবের স্বপ্নের বাস্তবায়নের এক অনন্য সাক্ষী বলে সা’দ তার বাবাকে লেখা একটি ক্ষুদে বার্তায় তার অনুভূতি ব্যক্ত করে এ কথা বলেন।

মেসির শেষ বিশ্বকাপে সা’দ নিজের প্রিয় তারকার ফুটবল জাদুকে বাস্তবে দেখার সুযোগ পেয়েছেন। তিনি দেখেছেন কীভাবে মেসি তার বাম পা দিয়ে নতুন ইতিহাস রচনা করেছেন, বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক অর্জন করেছেন। সা’দের এই অভিজ্ঞতা তার জীবনের অন্যতম বড় স্মৃতি হয়ে থাকবে। তিনি বলেন, ‘এটি ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। যদি সুযোগ থাকে, তবে আমি এই অভিজ্ঞতা হাজার বার অনুভব করতে চাই।’

সা’দের গল্পটি শুধু একটি ভক্তের গল্প নয়, এটি একটি স্বপ্ন জয়ের গল্প, যা প্রতিটি ফুটবলপ্রেমীর মনে আশার সঞ্চার করে। এই আবেগ, এই ভক্তি ফুটবলকে শুধু একটি খেলাই নয়, জীবনের এক অনন্য অনুভূতি হিসেবে প্রতিষ্ঠিত করে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৮ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইংল্যান্ড
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    ঘানা
    ০
    পানামা
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    উজবেকিস্তান
    ০
    কলম্বিয়া
    ০
    ১৮ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ১৮ জুন ২০২৬, ০০:১৯

    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কী আছে কী নেই

    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কী আছে কী নেই

    ১৮ জুন ২০২৬, ০০:১৫

    advertiseadvertise