Agamir Somoy E-Paper
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিএসসি

ইডেনের রঙিন ভুবন

শারমিন উদ্দিন
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:২০
ইডেনের রঙিন ভুবন

ছবি : লেখক

বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতিদিনের ব্যস্ততা, ক্লাস, আড্ডা, সংগঠন আর স্বপ্নের ভেতর দিয়ে এই ক্যাম্পাস নিজস্ব প্রাণচাঞ্চল্যে ভরপুর। ক্লাস শেষে ক্যানটিনের চায়ের কাপ হাতে আড্ডা- এই দৃশ্য আমাদের ক্যাম্পাসের দৈনন্দিন চিত্র। কেউ ব্যস্ত অ্যাসাইনমেন্টে, কেউ আবার সংগঠনের মিটিংয়ে- তবুও সবকিছুর মধ্যেই এক ধরনের আপন আপন বিষয় কাজ করে।

সবুজে ঘেরা ক্যাম্পাস, পুরনো স্থাপনার গাম্ভীর্য আর শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি মিলে এখানে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভাগভিত্তিক পড়াশোনার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কও এখানে শিক্ষার পরিবেশকে করে তুলেছে আরও প্রাণবন্ত। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মুসরাত জেবিন বলেছেন, ‘আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আছে সুবিশাল গ্যালারি ক্লাসরুম ও সেমিনার রুম।’

ক্যাম্পাস জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো আবাসিক হল। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে রয়েছে এই ক্যাম্পাস। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাথী আক্তার বলেছেন, ‘আমি লিও ক্লাব ইডেন মহিলা কলেজ প্লাস-এর সঙ্গে যুক্ত আছি। এটি আমাকে নেতৃত্ব দিতে শিখিয়েছে এবং সমাজের অসহায় মানুষের সেবার সুযোগ দিয়েছে। শিক্ষার্থীদের সমাজসেবায় আগ্রহী করে তুলতে ক্যাম্পাসের সংগঠনগুলো খুবই প্রয়োজন।’

তার মতে, এসব কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে, যা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক প্রভাব ফেলে। ক্যাম্পাসের ব্যস্ততার মধ্যেও কিছু জায়গা থাকে, যা শিক্ষার্থীদের মনে বিশেষ জায়গা দখল করে নেয়।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জোলেখা আক্তার জিনিয়া বলেছেন, ‘ক্যাম্পাসে আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো ইডেনের পুকুরপাড়। ব্যস্ততার মধ্যেও পুকুরপাড়ে দাঁড়ালে মনে হয় সবকিছু একটু থেমে গেছে।’

ইডেন মহিলা কলেজরাজধানীটিএসসিফিচার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    মতিঝিলে গণপিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    মতিঝিলে গণপিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    ২৬ জুলাই ২০২৬, ০০:০৬

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    ২৬ জুলাই ২০২৬, ০০:২১

    advertiseadvertise