Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিএসসি

বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে পিডিএফ

জাহিদুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৫৮
বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে পিডিএফ

হুইলচেয়ারে বসা রিফাত রহমানের পাশে পিডিএফ সদস্যরা। ছবি: পিডিএফ

একটি ভর্তি পরীক্ষার সকাল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিড়ের মাঝে হুইলচেয়ারে বসেছিলেন রিফাত রহমান। বিশাল ক্যাম্পাস তার কাছে এক অচেনা গোলকধাঁধা। পরীক্ষার কক্ষ কোথায়, কীভাবে সেখানে পৌঁছাবেন— সে বিষয়ে কোনো ধারণাই নেই। চারপাশে হাজারো মানুষ থাকলেও সেই মুহূর্তে তিনি ছিলেন অসহায়। তখনই কয়েকজন তরুণ এগিয়ে এলেন। একজন হুইলচেয়ারের হাতল ধরলেন, আরেকজন সামনে পথ করে দিলেন। একজন হাসিমুখে বললেন, ‘ভাই, চিন্তা করবেন না, আমরা আছি।’ এমন দৃশ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি বছরই দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কাছে ভর্তি পরীক্ষার দিনগুলোতে সবচেয়ে নির্ভরযোগ্য নাম হয়ে ওঠে প্রতিবন্ধী শিক্ষার্থী কল্যাণ ফাউন্ডেশন (পিডিএফ)।

ভোরের আলো ফোটার আগেই সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ছড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বাসস্ট্যান্ড ও বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে। কোনো প্রতিবন্ধী পরীক্ষার্থী ক্যাম্পাসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হয় তাদের কাজ। কেউ হুইলচেয়ার ঠেলে পরীক্ষা কক্ষে নিয়ে যান, কেউ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে হাত ধরে পথ দেখান।

বর্তমানে আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রিফাত রহমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও তার পাশে থেকেছে পিডিএফ। রিফাত বললেন, ‘আমার সমস্যাগুলোর সমাধান করতেই যেন এই সংগঠনের জন্ম। তাদের ধারাবাহিক প্রচেষ্টার ফলে আমাদের ভবনে লিফট স্থাপন করা হয়েছে। এখন আমি অন্যের ওপর নির্ভর না করেই ক্লাসে যেতে পারি।’ পিডিএফ আয়োজিত মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা রিফাতকে প্রতিকূলতার মধ্যেও আশাবাদী থাকতে শিখিয়েছে। সিভি রাইটিং, ইমেইল রাইটিং ও বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ তাকে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করেছে। এমনকি সংগঠনের উদ্যোগে আনন্দভ্রমণে অংশ নিয়ে তিনি নতুন করে জীবনকে উপভোগ করার শক্তিও পেয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আলিফ বললেন, ‘ভর্তি পরীক্ষার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার শিক্ষাজীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পিডিএফ পাশে আছে। পরীক্ষার হলে বসা, অতিরিক্ত সময় নিশ্চিত করা, ভর্তি কার্যক্রম কিংবা ক্যাম্পাসে চলাচল থেকে সব জায়গাতেই তারা আন্তরিক সহযোগিতা করছে। তারা আমাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে।’

মনোবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হাসান অন্তরের কাছেও পিডিএফ আশ্রয়ের নাম। ভর্তি প্রক্রিয়ায় অপেক্ষমাণ তালিকায় ছিলেন তিনি। হিসাব-নিকাশ বলছিল, তার বিষয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশাসন জানিয়ে দেয়, আর কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না। হতাশ হয়ে তিনি যোগাযোগ করেন পিডিএফের সভাপতি আজহারুল ইসলামের সঙ্গে। পরে আজহার ও সদস্য শাহিন তাকে নিয়ে সংশ্লিষ্ট ডিন কার্যালয়ে যান, বিষয়টি নিয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যাখ্যা তুলে ধরেন। সেদিন রাতেই প্রকাশিত হয় নতুন মেধাতালিকা। সেখানে স্থান হয় সাব্বিরের। তিনি বললেন, ‘সেদিন পিডিএফ পাশে না থাকলে হয়তো আজ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগই পেতাম না।’

২০১০ সালে যাত্রা শুরু করা পিডিএফ এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্যতম পথপ্রদর্শক। তিন শতাধিক সদস্যের এই সংগঠন বছর জুড়ে হুইলচেয়ার ব্যবহারকারী, দৃষ্টিপ্রতিবন্ধী, শ্রবণপ্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর অধিকার, শিক্ষা ও সমঅংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাদের কার্যক্রমের মধ্যে আছে ভর্তি পরীক্ষায় সাহায্য, নতুন ভর্তিতে সহায়তা, আবাসিক হলে অগ্রাধিকার নিশ্চিত করা, শ্রুতিলেখকের ব্যবস্থা, পরীক্ষায় অতিরিক্ত সময় নিশ্চিত করা, অডিও বুক, কম্পিউটার প্রশিক্ষণ, ক্যারিয়ার উন্নয়ন, বৃত্তির তথ্য প্রদান, মানসিক স্বাস্থ্যসেবাসহ নানা উদ্যোগ পরিচালনা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে র‌্যাম্প ও লিফট স্থাপন, বাসে সংরক্ষিত আসন, হাই-কমোড ওয়াশরুম, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য জস সফটওয়্যার, প্রথম বর্ষ থেকেই আবাসিক হলে অগ্রাধিকার এবং পরীক্ষায় প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এসব অর্জনের পেছনেও পিডিএফের ধারাবাহিক প্রচেষ্টার
অবদান
রয়েছে।

সংগঠনটির সভাপতি আজহারুল ইসলাম বললেন, ‘কাউকে পিছিয়ে রেখে অগ্রগতি সম্ভব নয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রতিবন্ধীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করা জরুরি। আমরা বিশ্বাস করি, সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে প্রতিবন্ধিতা কোনো বাধা নয়। বিশ্ববিদ্যালয় থেকেই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।’

পিডিএফরাজশাহী বিশ্ববিদ্যালয়টিএসসিবিশেষ চাহিদাসম্পন্ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!