Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

বাংলাদেশ ব্যাংকের নামে নতুন নোটের গুজব, ভাইরাল ছবিগুলো ভুয়া

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ২২:৩৪
বাংলাদেশ ব্যাংকের নামে নতুন নোটের গুজব, ভাইরাল ছবিগুলো ভুয়া

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ব্যাংক ৫০০, ৬০০, ১০০০ ও ২০০০ টাকার নতুন নোট চালু করেছে- এমন দাবিতে একাধিক ছবি প্রচার করা হচ্ছে।

এসব নোটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা তারেক রহমানের ছবি সংযোজন করা হয়েছে বলেও দাবি করা হয়।

তবে অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন কোনো নতুন নোট ইস্যু করা হয়নি। এ ধরনের কোনো নোট চালুর পরিকল্পনার কথাও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিগুলো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সর্বশেষ ইস্যুকৃত ১০০০ টাকার নোটের সঙ্গে ভাইরাল ছবির তুলনা করলে দেখা যায়, রঙে কিছু মিল থাকলেও সেখানে তারেক রহমানের কোনো প্রতিকৃতি নেই। এছাড়া প্রচারিত নোটে ব্যবহৃত সিরিয়াল নম্বরের ধরনও অস্বাভাবিক। যেমন, ‘হ.ল ১০০৫০৭৮’ আকারে ডট (.) ব্যবহার করা হয়েছে, যা বৈধ নোটের ক্ষেত্রে প্রচলিত নয়।


অন্যদিকে, জিয়াউর রহমানের ছবিযুক্ত সবুজ রঙের ৫০০ টাকার নোটে একাধিক অসংগতি পাওয়া গেছে। নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর অনুপস্থিত, বাংলা ও ইংরেজি দুই ভাষায় উল্লেখিত সিরিয়াল নম্বরের মধ্যে মিল নেই- যা একটি বৈধ নোটের ক্ষেত্রে অস্বাভাবিক।

খালেদা জিয়ার ছবিযুক্ত ৫০০ টাকার নোটেও একই ধরনের অসামঞ্জস্য দেখা গেছে। যদিও এতে শহিদ মিনারের নকশার সঙ্গে কিছুটা মিল রয়েছে, প্রকৃত নোটে এ ধরনের কোনো প্রতিকৃতি নেই। এছাড়া ৬০০ ও ২০০০ টাকার কথিত নোটগুলোতেও নকশা, লেখা ও বানানে বিভিন্ন ভুল লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অতীতে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে স্মারক নোট ইস্যু করলেও সাম্প্রতিক সময়ে ৬০০ বা ২০০০ টাকার কোনো নোট চালুর তথ্য পাওয়া যায়নি।


সুতরাং, বাংলাদেশ ব্যাংক নতুন মূল্যমানের এসব নোট চালু করেছে- এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

বাংলাদেশ ব্যাংকনতুন নোটজিয়াউর রহমানখালেদা জিয়াশহিদ মিনারনকশা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    advertiseadvertise