১ টাকায় শুরু ক্যারিয়ার, ঢালিউডে ৩৩ বছর আমিন খানের
বিনোদন প্রতিবেদক

চিত্রনায়ক আমিন খান
আগামী ১ অক্টোবর চিত্রনায়ক আমিন খানের ক্যারিয়ারের ৩৩ বছর পূর্ণ হবে। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার।
সেই চলচ্চিত্রে অভিনয়ের জন্য নির্মাতা তাকে সাইনিং মানি দিয়েছিলেন মাত্র এক টাকা।
তখন কিছুটা আশাহত হলেও পরে শুটিং চলাকালে পরিচালকের কাছ থেকে নানাভাবে এত বেশি সহযোগিতা ও পরামর্শ পেয়েছেন, আমিন খান সেসবের জন্য চিরকৃতজ্ঞ থাকবেন।
সম্প্রতি জীবনের না বলা এমন অনেক গল্প তিনি শেয়ার করেছেন রুম্মান রশীদ খান সঞ্চালিত ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে।
ঢালিউডে আমিন খান অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় দেড়শ। এর মধ্যে রয়েছে ‘হৃদয় আমার’, ‘জনম জনম’, ‘তোমার আমার প্রেম’, ‘সাগরিকা’, ‘লাভ ইন থাইল্যান্ড’, ‘বীর সন্তান’, ‘বাংলার কমান্ডো’ প্রভৃতি।




