৪৩ বছর পর বিরল ঘটনা
বিনোদন ডেস্ক

অভিনেত্রী শাবানা আজমি
ভারতীয় অভিনেত্রী শাবানা আজমির নতুন দুটি সিনেমা গতকাল একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেল– রাজকুমার সন্তোষীর ‘বাটোয়ারা ১৯৪৭’ এবং নীতিন কাক্কারের ‘আওয়ারাপন ২’।
৭৫ বছর বয়সী এই অভিনেত্রীর ক্যারিয়ারে এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৮৩ সালে। সেই বছর অল্প সময়ের ব্যবধানে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘অবতার’, ‘মাসুম’, ‘কামিয়াব’ ও ‘ইয়ে নজদিকিয়াঁ’। এরপর আর একই বছরে শাবানার একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে আসেনি।
এদিকে নতুন দুটি সিনেমায় শাবানার চরিত্র ভিন্ন রকম। দেশভাগের পটভূমিতে নির্মিত ‘বাটোয়ারা ১৯৪৭’-এ তিনি মমতাময়ী মা, অন্যদিকে ‘আওয়ারাপন ২’ সিনেমায় আছেন খলচরিত্রে।






