গায়িকাদের আয়োজন
বিনোদন ডেস্ক

অলিভিয়া রড্রিগো
পপ তারকা অলিভিয়া রড্রিগোর আয়োজনে সংগীত উৎসব ‘ডেইজি চেইন ফিল্ডস’ নিয়ে এখন বিশ্বসংগীত জগতে তুমুল আলোচনা। গত শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইরভাইনে নারীদের নেতৃত্বে এই আয়োজনের মঞ্চে অংশ নেন চ্যাপেল রোন, র্যাপার ডোইচি, মিৎসকি, বিকিনি কিল, দ্য ব্রিডার্স, স্যান্টিগোল্ড, গারবেজ ও স্টিভি নিক্সসহ বিভিন্ন প্রজন্মের পপতারকা ও র্যাপাররা। উৎসবটির উদ্দেশ্য শুধু সংগীত পরিবেশন নয়; নারী ও কিশোরীদের অধিকার এবং বিভিন্ন নারীকেন্দ্রিক সংগঠনকে সহায়তা করা এর অন্যতম লক্ষ্য। টিকিট বিক্রি ও অনুদান মিলিয়ে ২৩ বছর বয়সী অলিভিয়া রড্রিগো ২ কোটি ডলার সংগ্রহ করেছেন। এর মধ্যে বিশিষ্ট সমাজসেবী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস একাই অনুদান দিয়েছেন ১ কোটি ডলার।







