ফারিণের নতুন দায়িত্ব

ইমামি সেভেন অয়েলস ইন ওয়ানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
গত শনিবার ঢাকার এসএসজি সেন্টারে ইমামি বাংলাদেশের প্রধান কার্যালয়ে তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর ফটোসেশন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় হয়।
প্রেস কনফারেন্স অনুষ্ঠানে ছিলেন ইমামির কান্ট্রি হেড নাসরিফুল আলম ও হেয়ার কেয়ার ক্যাটাগরি হেড সাখাওয়াত হুসাইন। ইমামির বিজ্ঞাপনচিত্র ও বিভিন্ন প্রচারণায় দেখা যাবে ফারিণকে।







