অ্যামাজন মিউজিকে ফ্রিতে দেখা যাচ্ছে শাকিরার কনসার্ট
বিনোদন ডেস্ক

কলাম্বিয়ান পপতারকা শাকিরা
লাতিন সংগীত ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ নারীদের অবদান উদযাপনে অ্যামাজন মিউজিকে এলো কলাম্বিয়ান পপতারকা শাকিরার কনসার্ট। মাদ্রিদে অনুষ্ঠিত ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান ওয়ার্ল্ড ট্যুর’ এবং ‘ইএস লাতিনা ইউরোপিয়ান রেসিডেন্সি’র শেষ পর্বের এই কনসার্ট বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হলো গতকাল।
অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও এবং অ্যামাজন মিউজিক চ্যানেলে কোনো সাবস্ক্রিপশন ছাড়াই এটি উপভোগ করা গেছে।
এ উপলক্ষে শাকিরা ‘এল মিক্সটেপ’ নামে একটি বিশেষ প্লেলিস্ট তৈরি করেছেন। এতে স্থান পেয়েছে তাকে অনুপ্রাণিত করা গায়িকাদের গান।
অ্যামাজন মিউজিকের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্ল্যাটফর্মটিতে বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি বেজেছে শাকিরার ‘দাই দাই’ গানটি।




