কুয়াকাটা মাতাবেন হাসান, প্রীতম ও ঐশী
বিনোদন প্রতিবেদক

সংগৃহীত ছবি
সমুদ্রের ঢেউ, বালুকাবেলা আর গানের সুরে উৎসবমুখর হয়ে উঠবে সাগরকন্যা কুয়াকাটা। আগামী ২৩ ও ২৪ অক্টোবর ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ মাতাবেন সংগীতশিল্পী হাসান, প্রীতম হাসান, ঐশী। এ ছাড়া গাইবেন আরমান আলিফ ও লিহাত লেমিস। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন চিশতী বাউল।
সমুদ্রসৈকতের মনোরম পরিবেশে পর্যটকদের বিনোদন দিতে এবং দেশের পর্যটনশিল্পকে তুলে ধরতে আয়োজন করা হয়েছে দুদিনের এই কার্নিভাল। কনসার্টে প্রবেশের জন্য কোনো ফি লাগবে না, তবে দর্শনার্থীদের পাস সংগ্রহ করতে হবে। পাস ও নিবন্ধনের নিয়ম জানা যাবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে।



