আবারও অভিনয়ের সম্ভাবনা
বিনোদন ডেস্ক

যুক্তরাজ্যে ফেরার পর আবারও অভিনয়ে আসতে পারেন সাসেক্সের ডাচেস মেগান মার্কেল। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডটএইউ প্রথম জানায়, হ্যারি ও মেগানের ব্রিটেনে ফিরে যাওয়ার সিদ্ধান্তের পেছনে অভিনয়ের প্রস্তাব পাওয়া অন্যতম কারণ হতে পারে। অভিনেত্রী হিসেবে মেগান যুক্তরাষ্ট্রের ‘সুটস’ সিরিজের সাতটি মৌসুমে আইনজীবী চরিত্রের জন্য বেশি পরিচিত। প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের পর ক্যারিয়ারে বিরতি নেন মেগান। প্রায় এক দশক পর সম্প্রতি কমেডি সিনেমা ‘ক্লোজ পার্সোনাল ফ্রেন্ডস’-এ অতিথি চরিত্রের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তিনি।






