Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

মামলার ফাঁদে ‘অ্যাভাটার’ পরিচালক জেমস ক্যামেরন, কী অভিযোগ তার বিরুদ্ধে?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৫:০৩
মামলার ফাঁদে ‘অ্যাভাটার’ পরিচালক জেমস ক্যামেরন, কী অভিযোগ তার বিরুদ্ধে?

জেমস ক্যামেরুন

দুনিয়া কাঁপানো সিনেমা ‘অ্যাভাটার’ নিয়ে এবার লেগেছে এক বিশাল লঙ্কাকাণ্ড। বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন আর ডিজনি কোম্পানি পড়েছেন এখন মামলার চক্করে।

অভিযোগ উঠেছে, ক্যামেরন সাহেব এ সিনেমার প্রধান চরিত্র নেইতিরির চেহারা তৈরি করেছেন এক আদিবাসী কিশোরী অভিনেত্রীর মুখ থেকে হুবহু নকল করে।

কোরিয়াঙ্কা কিলচার নামের ওই অভিনেত্রী দাবি করছেন, তার অনুমতি না নিয়েই পরিচালক নাকি তার চেহারার সব বৈশিষ্ট্য চুরি করে নিয়েছেন। সেই ২০০৫ সালে ‘দ্য নিউ ওয়ার্ল্ড’ সিনেমার এক বিজ্ঞাপন দেখেই পরিচালক মজেছিলেন এ কিশোরীর রূপের জাদুতে।

মামলার কাগজপত্রে বলা হয়েছে, হলিউডের প্রভাবশালী এ পরিচালক এক আদিবাসী মেয়ের গায়ের রঙ আর মুখের আদল ব্যবহার করেছেন কোটি কোটি টাকা কামানোর ধান্দায়। অথচ সেই মেয়েটিকে তিনি দেননি কোনো পাওনা বা নামধাম।

‘দ্য নিউ ওয়ার্ল্ড’ এ কোরিয়াঙ্কা কিলচার।যে সিনেমা আদিবাসীদের অধিকার নিয়ে বড় বড় কথা শোনায়, তারাই নাকি পর্দার আড়ালে এক আদিবাসী কিশোরীকে করেছেন চরম শোষণ। যদিও সিনেমায় আমরা নেইতিরি হিসেবে দেখি জো সালদানাকে; কিন্তু পর্দার পেছনের আসল কারিগর নাকি ছিলেন কিলচার। এ জবরদস্তি করে রূপ কেড়ে নেওয়ার ঘটনা এখন সিনেমা পাড়ায় তুলেছে বিতর্কের ঝড়।

ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, ২০১০ সালের এক মোলাকাতের গল্প আছে এর পেছনে। সিনেমার সাফল্যের পর এক অনুষ্ঠানে ক্যামেরন সাহেব নিজে কিলচারের হাতে তুলে দিয়েছিলেন তার আঁকা নেইতিরির একখানা স্কেচ। সঙ্গে এক চিরকুটে লিখেছিলেন, কিলচারের সৌন্দর্য দেখেই তিনি নেইতিরির চরিত্র গড়ার অনুপ্রেরণা পেয়েছিলেন।

‘অ্যাভাটার’ সিনেমার নেইতিরি চরিত্র।অথচ সে সময় কিলচারের এজেন্ট অনেক চেষ্টা করেও পরিচালকের কাছ থেকে অডিশনের কোনো ডাক পাননি। এখন প্রশ্ন উঠেছে, কেন তাকে না জানিয়েই তার মুখশ্রীকে করা হলো সিনেমার পুঁজি।

কিলচার আক্ষেপ করে বলেছেন, তিনি নিজেও এ সিনেমাকে মন থেকে বিশ্বাস করেছিলেন আর ভালোবেসেছিলেন। তিনি ভাবতেও পারেননি যে, বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ এভাবে অজান্তে তার চেহারাকে বসিয়ে দেবেন এক প্রোডাকশন লাইনে।

গত বছর ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিও দেখে তার টনক নড়ে যে, পরিচালক কতটা সরাসরি তার চেহারার কথা স্বীকার করেছেন। সেখানে ক্যামেরন সাহেব ভিডিওতে দাঁড়িয়ে বলছেন, কিলচারের মুখের নিচের অংশ দেখেই তিনি নেইতিরির অবয়ব তৈরি করেছেন। এ চুরির ঘটনা নিয়ে কিলচার এখন নিয়েছেন আইনি লড়াইয়ের কঠিন সিদ্ধান্ত।

কিলচারের আইনজীবী তো একেবারে রে রে করে উঠেছেন পরিচালকের এ কায়দাকানুন দেখে। তিনি বলছেন, ক্যামেরন সাহেব যা করেছেন তা কোনো অনুপ্রেরণা নয়, বরং ছিল এক ধরনের লুণ্ঠন। এক ১৪ বছরের বাচ্চার মুখের বৈশিষ্ট্য নিয়ে তিনি বানিয়েছেন বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা।

তার মতে, অনুমতি না নিয়ে অন্যের শরীরের অংশ ব্যবহার করা কখনোই সিনেমা বানানো হতে পারে না, বরং এটা হলো সরাসরি ডাকাতি। এখন দেখার বিষয়, এ চেহারার লড়াই শেষ পর্যন্ত আদালতপাড়ায় কোন দিকে মোড় নেয়।

সূত্র : দ্য গার্ডিয়ান

অ্যাভাটারজেমস ক্যামেরনকোরিয়াঙ্কা কিলচারবিতর্কমামলাহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ছায়ামূর্তি

    ছায়ামূর্তি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫২

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    advertiseadvertise