Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

বিয়ের প্রস্তাবে জেনডায়ার জবাব, ‘আপনি অনেক দেরি করে ফেলেছেন’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:০৮
বিয়ের প্রস্তাবে জেনডায়ার জবাব, ‘আপনি অনেক দেরি করে ফেলেছেন’

ক ভক্তের বিয়ের প্রস্তাবের জবাবে জেনডায়া হাসতে হাসতে বললেন, ‘আপনি অনেক দেরি করে ফেলেছেন।’ ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী জেনডায়া প্রকাশ্যে জানিয়ে দিলেন, এখন বিবাহিত তিনি। নতুন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির প্রচারণা অনুষ্ঠানে এক ভক্তের বিয়ের প্রস্তাবের জবাবে তিনি হাসতে হাসতে বললেন, ‘আপনি অনেক দেরি করে ফেলেছেন।’

সোমবার (২০ জুলাই) মেক্সিকোয় ছবিটির ভক্তদের জন্য আয়োজিত অনুষ্ঠানে লাল গালিচায় হাঁটার সময় এক ভক্ত চিৎকার করে বলেন, ‘দয়া করে আমাকে বিয়ে করবেন?’ জবাবে কোনো দ্বিধা না করে জেনডায়া হেসে জবাব দেন, ‘আপনি অনেক দেরি করে ফেলেছেন।’ তার এই মন্তব্যকে দীর্ঘদিনের সঙ্গী এবং ‘স্পাইডার-ম্যান’ চলচ্চিত্রের সহশিল্পী টম হল্যান্ডের সঙ্গে তার সাম্প্রতিক বিয়ের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।

জেনডায়ার এই মন্তব্যের কয়েক সপ্তাহ আগেই টম হল্যান্ড প্রকাশ্যে নিশ্চিত করেন, গোপনে বিয়ে করেছেন তারা। গত মাসে প্রকাশিত একটি সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি তাদের কথিত বিয়ের ভুয়া ছবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি রসিকতা করেন, ‘না, কারণ সেখানে উপস্থিত ছিলেন তারা সবাই।’

যদিও ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি টম হল্যান্ড, তবে তাদের সম্পর্ক নিয়ে তুলে ধরেন নিজের অনুভূতি।

‘আমাদের পেশায় অনেক চাপের পরিস্থিতি তৈরি হয়। এমন একটি সম্পর্ক থাকা সত্যিই স্বস্তির, যা সময়ের পরীক্ষায় টিকে থাকবে।’

জেনডায়াকে নিজের ‘সবচেয়ে কাছের মানুষ’ এবং ‘সবচেয়ে ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেন তিনি। টম হল্যান্ড বলেন, ‘আমি তার সঙ্গে থাকলে জীবনের সবচেয়ে সুখী মানুষ হয়ে উঠি। একই সঙ্গে কখনোই এতটা সমর্থন ও নিরাপত্তা অনুভব করিনি।’

গত মার্চে জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচও এক অনুষ্ঠানে দাবি করেন, ‘বিয়ে ইতোমধ্যেই হয়ে গেছে। আপনারা সেটা মিস করেছেন।’

এরপর একই মাসে অস্কারের অনুষ্ঠানে বাগদানের আংটির পাশাপাশি সোনার বিয়ের আংটি পরে উপস্থিত হন জেনডায়া। এরপর থেকে বিভিন্ন জনসমক্ষে উপস্থিতির সময়ও তাকে সেই আংটি পরতে দেখা গেছে।

২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান’ চলচ্চিত্রে প্রথম একসঙ্গে অভিনয় করেন জেনডায়া ও টম হল্যান্ড। বহুদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন চললেও ২০২১ সালের জুলাইয়ে গাড়ির ভেতরে তাদের চুম্বনের ছবি প্রকাশের পর নিশ্চিত হওয়া যায় সম্পর্কের বিষয়টি। একই বছরের সেপ্টেম্বরে জন্মদিন উপলক্ষে জেনডায়াকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমার এমজে’ বলে উল্লেখ করেন টম হল্যান্ড।

২০২৫ সালের গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেনডায়ার হাতে হীরার আংটি দেখা যাওয়ার পর শুরু হয় বাগদানের গুঞ্জন। পরে সেপ্টেম্বরে এক সাংবাদিক জেনডায়াকে ‘প্রেমিকা’ বলে উল্লেখ করলে টম হল্যান্ড তা সংশোধন করে বলেন, ‘বাগদত্তা।’ এরপর থেকেই তাদের বাগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়।

হলিউডজেনডায়াটম হল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    advertiseadvertise