Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

নোলানের সিনেমায় অভিনয় করতে বড় ঝুঁকি নিয়েছিলেন টম হল্যান্ড

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:১৮
নোলানের সিনেমায় অভিনয় করতে বড় ঝুঁকি নিয়েছিলেন টম হল্যান্ড

টম হল্যান্ড

হলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় তারকা টম হল্যান্ড। একদিকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘স্পাইডার-ম্যান’ হিসেবে তার আকাশচুম্বী জনপ্রিয়তা, অন্যদিকে অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন প্রজেক্টের ডাক! কিন্তু একই সাথে দুই নৌকায় পা দেওয়া তো সম্ভব নয়। নোলানের আগামী মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’ তে অভিনয়ের জন্য নিজের ঘরের ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার-ম্যান’-এর শুটিং পেছাতে হয়েছিল টমকে। আর এর জন্য সনি পিকচার্সের বিগ বসের সাথে এক অস্বস্তিকর মুখোমুখি আলোচনায় বসতে হয়েছিল তাকে। সম্প্রতি জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করেছেন টম।
টম হল্যান্ড জানান, ক্রিস্টোফার নোলান যখন তাকে ‘দ্য ওডিসি’ সিনেমায় ওডিয়াসের পুত্র ‘টেলিম্যাকাস’ চরিত্রের প্রস্তাব দেন, তখন দেখা যায় নোলানের ছবি আর সনি পিকচার্সের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, দুটোরই শুটিং শুরুর তারিখ একদম একই দিনে পড়েছে!
নোলানের ছবিতে কাজ করার তীব্র ইচ্ছা থেকে টম পরিচালককে বলেছেন, ‘আমি এই ছবিটা যেকোনো মূল্যে করতে চাই। তবে এর জন্য আমাকে সনি পিকচার্সের প্রধান টম রথম্যানকে ফোন করতে হবে এবং একটা ভীষণ অস্বস্তিকর ও কঠিন আলোচনা করতে হবে।’

আরও পড়ুন

প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ছিল মিথ্যা

০৩ জুন ২০২৬

টম জানান, সনি পিকচার্স সাধারণত তাদের বিগ-বাজেট প্রজেক্টের শিডিউল সহজে নড়ায় না। কিন্তু টম হল্যান্ড এবং স্বয়ং ক্রিস্টোফার নোলানের প্রতি শ্রদ্ধা রেখে তারা স্পাইডার-ম্যানের শুটিং পেছাতে রাজি হয়। এর পেছনে নোলানের একটি বড় ক্রেডিট ছিল। হলিউডে নোলানের সুনাম আছে যে, তিনি ঘড়ির কাঁটা ধরে কাজ করেন। তার সিনেমা কখনো মাসের পর মাস বাড়তি সময় নেয় না। আর ঠিক তা-ই হয়েছিল, ‘দ্য ওডিসি’র শুটিং একদম ঠিক সময়ে শুরু হয়ে উল্টো নির্ধারিত সময়ের ৯ দিন আগেই শেষ হয়ে যায়!
টম হল্যান্ডের মতে, নোলানের জন্য স্পাইডার-ম্যানের শুটিং পিছিয়ে দেওয়াটা মার্ভেলের এই সিনেমার জন্যই সবচেয়ে বড় উপহার হয়ে দাঁড়িয়েছে। শুটিং পেছানোর কারণে তারা হাতছাড়া হতে যাওয়া ‘শ্যাং-চি’ খ্যাত পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনকে স্পাইডার-ম্যানের পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ করার সুযোগ পান।
টম দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, "নোলানের ‘দ্য ওডিসি’ এক প্রকার আমাদের স্পাইডার-ম্যান সিনেমাটিকে বাঁচিয়ে দিয়েছে। শুটিং না পেছালে আমরা ডেস্টিনকে পরিচালক হিসেবে পেতাম না। এই বাড়তি ৬ মাসে আমরা ডেস্টিনের সাথে বসে স্ক্রিপ্ট নিয়ে নিখুঁত কাজ করার সুযোগ পেয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা স্পাইডার-ম্যান ইতিহাসের সেরা সিনেমাটি উপহার দিতে যাচ্ছি। তাই শুরুতে সনির জন্য সিদ্ধান্তটি কঠিন হলেও, এখন তারা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ!"

ক্রিস্টোফার নোলানের মতো কিংবদন্তি পরিচালকের সাথে কাজ করার পর নিজের কাজের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে টমের। এখন তিনি মার্ভেলের সেটেও নিজের সৃজনশীল মতামত আরও জোরালোভাবে প্রকাশ করছেন বলে জানান এই তরুণ স্পাইডি তারকা।

টম হল্যান্ডস্পাইডার-ম্যানক্রিস্টোফার নোলানদ্য ওডিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    advertiseadvertise