Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

ইতিহাস গড়ল ‘স্পাইডার-ম্যান’ সিনেমার ট্রেলার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:০৮
ইতিহাস গড়ল ‘স্পাইডার-ম্যান’ সিনেমার ট্রেলার

ট্রেলারে টম হল্যান্ড। ছবি: ইনস্টাগ্রাম

হলিউডে ইতিহাস গড়ল নতুন স্পাইডার-ম্যান সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এর ট্রেলার। মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই এটি গড়ে ফেলেছে একদিনে সর্বকালের সবচেয়ে বেশিবার ট্রেলার দেখার রেকর্ড।

সনি পিকচার্স বুধবার সকালে ট্রেলারটি প্রকাশ করে। প্রকাশের পর প্রথম ২৪ ঘণ্টায় এটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পায়-যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড ছিল ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’র দখলে, যার ট্রেলারটির ২৪ ঘণ্টায় ৩৬ কোটি ৫০ লাখ ভিউ হয়েছিল। তবে ‘ব্র্যান্ড নিউ ডে’ মাত্র ৮ ঘণ্টার মধ্যেই ৩৭ কোটি ৩০ লাখ ভিউ ছুঁয়ে সেই রেকর্ড ভেঙে দেয়।

উল্লেখ্য ‘ডেডপুল ৩’ ২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’–এর ৩৫ কোটি‌‌ ৫০ লাখ ভিউয়ের রেকর্ড ভেঙে শীর্ষে উঠেছিল।

শুধু সিনেমা নয়, সব ধরনের ভিডিওর ট্রেলারের মধ্যেও নতুন এই স্পাইডারম্যান এখন সবার ওপরে। এটি ছাড়িয়ে গেছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’র ট্রেলারকেও, যা ২৪ ঘণ্টায় ৪৭ কোটি ৫০ লাখ দর্শন পেয়েছিল। ট্রেলারটি ঘিরে আগ্রহ তৈরি করতে আগের দিন থেকেই ছোট ছোট দৃশ্যাংশ প্রকাশ করেছিল সনি।

এই সিনেমার মাধ্যমে চার বছর পর আবারও স্পাইডার-ম্যান চরিত্রে ফিরেছেন টম হল্যান্ড। এর আগে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন, যেখানে একসঙ্গে দেখা গিয়েছিল টোবি ম্যাগুয়ার ও অ্যান্ড্রু গারফিল্ডকে। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১৯০ কোটি ডলার আয় করেছিল।

নতুন সিনেমার কাহিনিতে দেখা যাবে, ‘নো ওয়ে হোম’র ঘটনার চার বছর পর, পিটার পার্কার এখন সম্পূর্ণ একা। নিজের প্রিয়জনদের স্মৃতি থেকে নিজেকে মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়ার পর, সে এমন এক নিউইয়র্কে অপরাধ দমনে ব্যস্ত যেখানে কেউ তার পরিচয় জানে না। তবে দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন দেখা দেয়, যা তার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে। একই সঙ্গে নতুন এক শক্তিশালী শত্রুর আবির্ভাব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ছবিটিতে আরও অভিনয় করেছেন জেনডায়া, স্যাডি সিঙ্ক, জ্যাকব ব্যাটালন, জন বার্নথাল, ট্রামেল টিলম্যান, মাইকেল ম্যান্ডো এবং মার্ক রাফালো।
ছবিটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স। প্রযোজনায় রয়েছেন কেভিন ফাইজ, অ্যামি পাসকাল, অ্যাভি আরাড ও র‍্যাচেল ও’কনর।
সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

সূত্র: ভ্যারাইটি

স্পাইডার-ম্যান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?