Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

মধুবালার বায়োপিকে চূড়ান্ত পছন্দ কি শর্বরী?

agamir somoy
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৮:২০
মধুবালার বায়োপিকে চূড়ান্ত পছন্দ কি শর্বরী?

সংগৃহীত ছবি

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ‘হিন্দি সিনেমার ভেনাস’ নামে পরিচিত এই আইকনিক তারকা মধুবালার জীবন বড় পর্দায় তুলে ধরার জন্য উপযুক্ত মুখ খোঁজার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। সেই অনুসন্ধানে নতুন মোড় নিয়েছে সাম্প্রতিক খবরগুলো।

বিভিন্ন সময় একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে এই প্রকল্পের সঙ্গে। এবার নতুন করে সামনে এসেছে তরুণ অভিনেত্রী শর্বরীর নাম। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, তাকে বর্তমানে মধুবালার চরিত্রের অন্যতম প্রধান পছন্দ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন কি না, নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না সেটিও। প্রযোজনা সংস্থা বা নির্মাতাদের পক্ষ থেকেও এখনো প্রকাশ করা হয়নি কোনো চুক্তির তথ্য।

এই বায়োপিকটি বলিউডের সবচেয়ে আলোচিত আসন্ন প্রজেক্টগুলোর একটি। কারণ মধুবালার জীবন, তার সৌন্দর্য, জনপ্রিয়তা এবং ট্র্যাজেডি, সব মিলিয়ে তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ দর্শক ও নির্মাতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েকজন অভিনেত্রীর নাম এসেছে আলোচনায়। যাদের মধ্যে রয়েছেন সারা অর্জুন, কল্যাণি প্রিয়দর্শন, সাই পল্লবী, অনীত পাড্ডা, কৃতি স্যানন, আলিয়া ভাট প্রমুখ।

মধুবালার বায়োপিকটি পরিচালনা করবেন প্রশংসিত পরিচালক জাসমিত কে রিন। জাসমিত এর আগে নেটফ্লিক্সের আলোচিত চলচ্চিত্র ‘ডার্লিং’ নির্মাণ করে অর্জন করেন ব্যাপক প্রশংসা। ফলে এই বায়োপিক নিয়ে দর্শক ও ইন্ডাস্ট্রির আগ্রহ আরও বেড়েছে।

উল্লেখ্য, শর্বরী বর্তমানে বলিউডে বেশ ব্যস্ত সময় পার করছেন। তার হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। তিনি অভিনয় করছেন ইমতিয়াজ আলীর ‘ম্যায় ভাপাস আউঙ্গা’ ছবিতে। আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এরপর তিনি দেখা দেবেন যশ রাজ ফিল্মসের ‘আলফা’ ছবিতে। এতে আলিয়া ভাট ও ববি দেওল অভিনয় করবেন।
এছাড়া শর্বরীর হাতে আরও কিছু কাজ রয়েছে। তিনি আছেন ‘মুঞ্জিয়া’র সিক্যুয়েলেও। এছাড়াও আয়ুষ্মান খুরানার সঙ্গেও একটি সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে শর্বরীর।

২০২৪ সালে মুক্তি পায় শর্বরী অভিনীত সর্বশেষ ছবি ‘ভেদা’। এতে তিনি জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছেন।

বলিউডমধুবালাশর্বরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    advertiseadvertise