Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

শো’র প্রচারে দুর্ঘটনার কবলে অর্জুন, এখন কেমন আছেন?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৪:১৯
শো’র প্রচারে দুর্ঘটনার কবলে অর্জুন, এখন কেমন আছেন?

অর্জুন বিজলানি। ছবি: ইনস্টাগ্রাম

ভারতীয় টেলিভিশন ও ওটিটি দুনিয়ার জনপ্রিয় মুখ অর্জুন বিজলানি। নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন এই অভিনেতা। তবে তার ভক্তদের জন্য হঠাৎ এলো এক উদ্বেগের খবর। নিজের আসন্ন ওটিটি প্রজেক্টের প্রচারণায় গিয়ে এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি!

ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস নাউ’-এর প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্সের নতুন ওয়েব শো ‘চুম্বক’-এর প্রচারের কাজ শেষ করে ফেরার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। তবে আশার কথা হলো— বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, অল্পের জন্য অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন অভিনেতা।

শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে অর্জুন বিজলানির নতুন ফ্যামিলি ড্রামা শো ‘চুম্বক’। এই শো-তে তার সঙ্গে অভিনয় করেছেন নীনা গুপ্তা, দেভেন ভোজানি, হেলি শাহ এবং মানসী পারেখের মতো একঝাঁক তারকা।

শোটির প্রচারণার খাতিরে অর্জুন গিয়েছিলেন ‘ইন্ডিয়ান গেম শো’-এর সেটে। সেখান থেকে শুটিং শেষে নিজের গাড়িতে ফিরছিলেন তিনি। পথের মধ্যে তার গাড়িটি মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হয়। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যক্রমে অর্জুন বিজলানি কিংবা গাড়িতে থাকা তার টিমের কেউই কোনো আঘাত পাননি। তারা সবাই সম্পূর্ণ নিরাপদ আছেন।


আরও পড়ুন

নায়করাজকে হারানোর শূন্যতা আজও অনুভব করেন শাকিব খান

২১ আগস্ট ২০২৬

নতুন এই শোটি নিয়ে দারুণ আশাবাদী এর নির্মাতারা। পরিচালক জেডি মাজেঠিয়া ও প্রযোজক আতিশ কাপাডিয়া এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘চুম্বক’-এর মাধ্যমে আমরা পুরনো দিনের সেই পারিবারিক ও পাড়া-মহল্লার নস্টালজিক আমেজ ফিরিয়ে আনতে চেয়েছি। যেখানে প্রতিবেশীদের ঘরে যেতে কোনো আমন্ত্রণের প্রয়োজন হতো না এবং তারা একসময় নিজের পরিবারে পরিণত হতো।’



টেলিভিশনের পর্দায় ‘মোহে রঙ দে’ বা ‘লেফট রাইট লেফট’-এর মতো জনপ্রিয় নাটকের পাশাপাশি রিয়েলিটি শোয়ের রাজপুত্র বলা চলে অর্জুনকে।

‘খাতরোঁ কে খিলাড়ি’ কিংবা ‘ঝলক দিখলা জা’-র মতো জনপ্রিয় শো মাতিয়েছেন তিনি। এমনকি গত বছর আলোচিত রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর বিজয়ী হয়ে ট্রফির পাশাপাশি জিতে নিয়েছিলেন ২৮ লাখেরও বেশি রুপি নগদ অর্থ।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও অর্জুন নিরাপদে আছেন জেনে স্বস্তির নিশ্বাস ফেলছেন তার ভক্তরা।

অর্জুন বিজলানিওটিটিটেলিভিশন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise