Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

জোয়া আখতারের অফিস থেকে ৬৬ হার্ডডিস্ক চুরি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১২:১৬
জোয়া আখতারের অফিস থেকে ৬৬ হার্ডডিস্ক চুরি

বলিউডের নির্মাতা জোয়া আখতারের প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার বেবি ডিজিটাল এলএলপির অফিস থেকে ৬৬টি হার্ডডিস্ক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ মে অফিসে প্রয়োজনীয় কিছু হার্ডডিস্ক খুঁজে না পেয়ে কর্মীরা বিষয়টি টের পান। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, ১১৯টি হার্ডডিস্কের মধ্যে ৬৬টি হারিয়ে গেছে। এসব হার্ডডিস্কে সিনেমা, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনের গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষিত ছিল।

প্রতিষ্ঠানটি জোয়া আখতার ও নির্মাতা রিমা কাগতির যৌথ উদ্যোগে পরিচালিত।

আরও পড়ুন

ঈদে এক ফ্রেমে সাকিব আল হাসান-জায়েদ খান

২৮ মে ২০২৬

ঘটনা সামনে আসার পর অফিসের ভেতরে থাকা সম্ভাব্য জড়িতদের বিষয়ে সন্দেহ তৈরি হয়। পরে পুলিশ তদন্তে নামে এবং দুজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তদের একজন দীর্ঘদিন ধরে ধীরে ধীরে হার্ডডিস্ক সরিয়ে বিক্রি করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

জোয়া আখতার জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা এরই মধ্যে অভিযোগ করেছেন এবং পুলিশ ব্যবস্থা নিয়েছে। তার ভাষ্য, চুরি হওয়া হার্ডডিস্কের ব্যাকআপ সংরক্ষিত থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, চুরি হওয়া হার্ডডিস্কের তথ্য কোথাও কপি বা ফাঁস হয়েছে কি না।


জোয়া আখতারবলিউড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise