Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

২০২৭ সালের সুপার বোল মাতাবে কে?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫
২০২৭ সালের সুপার বোল মাতাবে কে?

টিম বিটিএস

ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে 'ব্যাড বানি'র সেই ঐতিহাসিক পারফরম্যান্সের রেশ এখনো কাটেনি। প্রথম লাতিন একক শিল্পী হিসেবে সম্পূর্ণ স্প্যানিশ ভাষায় সুপার বোল মাতিয়ে ইতিহাস গড়েছেন এই পুয়ের্তো রিকান তারকা। কিন্তু সেই রেশ কাটার আগেই এখন বিশ্বজুড়ে চর্চা শুরু হয়েছে ২০২৭ সালের সুপার বোল নিয়ে। কে হবেন আগামী বছরের হাফটাইম শো এর মূল আকর্ষণ? এই প্রশ্নেই এখন সরগরম বিনোদন দুনিয়া।

​২০২৭ সালের ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডের সোফাই স্টেডিয়ামে বসতে যাচ্ছে সুপার বোল ৬১ এর আসর। সম্প্রতি বিশ্বখ্যাত মিউজিক ম্যাগাজিন ‘বিলবোর্ড’ একটি জনমত জরিপ চালিয়েছে, যেখানে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। জরিপের ফলাফল অনুযায়ী, সবচেয়ে এগিয়ে আছে কোরিয়ান পপ সেনসেশন বিটিএস। প্রায় ৮৫ শতাংশেরও বেশি ভোট পেয়ে তালিকার শীর্ষে রয়েছে এই দলটি। সম্প্রতি বিরতি কাটিয়ে বিটিএস সদস্যরা পুনরায় একত্রিত হয়েছেন এবং তাঁদের আসন্ন অ্যালবাম ‘আরিরাং’ ও বিশ্ব সফরের ঘোষণা ভক্তদের মনে আশা জাগিয়েছে যে, ২০২৭ এর সুপার বোল মঞ্চে তাঁদের দেখা পাওয়ার সম্ভাবনা প্রবল।

​বিটিএস এর পাশাপাশি তালিকায় নাম রয়েছে আরেক জনপ্রিয় কে পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক এর। তারা পেয়েছেন ৩.৬৭ শতাংশ ভোট। তবে প্রতি বছরের মতো এবারও আলোচনায় উঠে এসেছে পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট এর নাম। যদিও তিনি মাত্র ২.০১ শতাংশ ভোট পেয়েছেন, তবে তাঁর জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। মজার বিষয় হলো, টেইলর আগেই জানিয়েছিলেন যে তাঁর হবু বর ট্রাভিস কেলসি যতক্ষণ এনএফএল এ খেলছেন, ততক্ষণ তিনি এই মঞ্চে পারফর্ম করবেন না। সম্প্রতি জিমি ফ্যালনের শো তে রসিকতা করে টেলর বলেন, “আমি কি ভাবতে পারি যে সে প্রতি সপ্তাহে মাঠে জীবন বাজি রেখে খেলছে, আর আমি তখন বসে কোরিওগ্রাফি নিয়ে চিন্তা করছি?”

​এই তিন বড় নামের বাইরেও ভক্তদের পছন্দের তালিকায় রয়েছেন পোস্ট ম্যালোন, মাইলি সাইরাস, জাস্টিন বিবার, হ্যারি স্টাইলস এবং ড্রেক এর মতো তারকারা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কারও নাম ঘোষণা করা হয়নি, তবে বিটিএস এর বিশাল ভোট সংখ্যা ইঙ্গিত দিচ্ছে যে ২০২৭ সালে হয়তো কোনো কোরিয়ান ঝড়ের সাক্ষী হতে যাচ্ছে সুপার বোল মঞ্চ।

টেইলর সুইফটবিটিএসব্ল্যাকপিঙ্কসুপার বোল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise