Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

খুবিতে ‘বনলতা সেন’ সিনেমার বিশেষ প্রদর্শনী

খুবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ২০:২০
খুবিতে ‘বনলতা সেন’ সিনেমার বিশেষ প্রদর্শনী

ছবি: আগামীর সময়

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘৩৫এমএম - দ্য কে ইউ মুভি ক্লাব’-এর আয়োজনে ‘বনলতা সেন’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে তিনটি শিফটে সিনেমাটির প্রদর্শনী হয়। এতে মোট ৬৩২ জন দর্শক সিনেমাটি উপভোগ করেন।

প্রদর্শনীতে বিকেল ৩টা, বিকেল সাড়ে ৫টা এবং রাত সাড়ে ৮টায় তিনটি শিফটে সিনেমাটি প্রদর্শন করা হয়। প্রতিটি শিফটেই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকের উপস্থিতি ছিল। সিনেমাটির টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ১০০ টাকা।

আয়োজকরা জানান, খুলনায় মানসম্মত সিনেমা দেখার সুযোগ তুলনামূলকভাবে সীমিত। বিশেষ করে নিয়মিতভাবে ভালো চলচ্চিত্র দেখার জন্য পর্যাপ্ত প্রেক্ষাগৃহ ও আয়োজন না থাকায় সিনেমাপ্রেমীদের অনেক সময় সেই সুযোগ থেকে বঞ্চিত হতে হয়। এই বাস্তবতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও খুলনার মানুষের চলচ্চিত্র দেখার আগ্রহ এবং চাহিদা পূরণে নিয়মিত সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়ে আসছে ৩৫এমএম - দ্য কে ইউ মুভি ক্লাব।

সিনেমা দেখতে আসা শিক্ষার্থী তামান্না আফ্রিন বলেন, খুলনায় ভালো সিনেমা দেখার সুযোগ খুব বেশি নেই। পড়াশোনা ও পরীক্ষার ব্যস্ততার মধ্যেও এ ধরনের আয়োজনের মাধ্যমে সিনেমা দেখার সুযোগ পাওয়া যায়। দীর্ঘদিনের পরীক্ষার পর এমন একটি সিনেমা দেখতে পারা সত্যিই স্বস্তিদায়ক।

আরেক শিক্ষার্থী যাহিদুল ইসলাম বলেন, শুধু বিনোদনের জন্য নয়, ভালো সিনেমা মানুষের চিন্তা ও রুচিকে সমৃদ্ধ করে। ৩৫এমএমের এ ধরনের আয়োজনের কারণে ক্যাম্পাসে বসেই ভালো সিনেমা দেখার সুযোগ পাওয়া যায়। এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতা বিকাশেও ভূমিকা রাখে।

৩৫এমএম - দ্য কে ইউ মুভি ক্লাবের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদ বলেন, খুলনার মানুষের ভালো সিনেমা দেখার আগ্রহ থাকলেও সেই অনুযায়ী নিয়মিত ও মানসম্মত সিনেমা দেখার সুযোগ নেই। বিশেষ করে ভালো সিনেমা দেখার জন্য পর্যাপ্ত হল না থাকায় অনেকেই সেই সুযোগ থেকে বঞ্চিত হন। এই চাহিদা পূরণ এবং শিক্ষার্থীসহ খুলনার মানুষের কাছে ভালো চলচ্চিত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা নিয়মিত এ ধরনের স্ক্রিনিং আয়োজন করে থাকি।

তিনি আরও বলেন, সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের রুচি, চিন্তা ও মননকে সমৃদ্ধ করে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদন ও সৃজনশীলতার চর্চার সুযোগ করে দিতে আমাদের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আয়োজকদের মতে, নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি চলচ্চিত্রপ্রেমী ও রুচিশীল দর্শকসমাজ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল বিকাশে ভূমিকা রাখাই ৩৫এমএম - দ্য ক্র ইউ মুভি ক্লাবের অন্যতম লক্ষ্য।

খুবিবনলতা সেন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise