আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন বিষয়ক সিম্পোজিয়াম

ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন বিষয়ক সিম্পোজিয়াম। ছবি : সংগৃহীত
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজিয়াম আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। গত ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ সিম্পোজিয়ামের আয়োজন করে।
‘সিম্পোজিয়াম অন বিজনেস স্কুলস অ্যাক্রেডিটেশন’ শীর্ষক এ আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, বিজনেস স্কুলের ডিন, আইকিউএসি পরিচালক, অ্যাক্রেডিটেশন বিশেষজ্ঞ ও উচ্চশিক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
ব্যবসায় শিক্ষার মান উন্নয়ন, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের গুরুত্ব নিয়ে সেখানে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন খান। তার বক্তব্যে বাংলাদেশের উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন ও কোয়ালিটি অ্যাসুরেন্সের গুরুত্ব উঠে আসে।
‘ফ্রম লোকাল এক্সিলেন্স টু গ্লোবাল রিকগনিশন: দ্য রোল অব ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবির ম্যানেজমেন্ট বিভাগের প্রধান এবং এএসিএসবি ও এসিবিএসপির প্রিন্সিপাল কনট্যাক্ট পারসন অধ্যাপক ড. মো. মামুন হাবিব।
তিনি ব্যবসায় শিক্ষা অনুষদের মান, অংশীদারদের আস্থা এবং বৈশ্বিক স্বীকৃতি বাড়াতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে এএসিএসবি, এসিবিএসপি ও বিএসির মানদণ্ডের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন।
বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন রয়েছে, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০২২-এর আলোকে ‘অ্যাক্রেডিটেশন বাই রিকগনিশন’ পদ্ধতি প্রয়োগের প্রস্তাব দেন অধ্যাপক মামুন হাবিব।
বর্তমানে তিনি এএসিএসবির ইন্টারন্যাশনালের ভার্চুয়াল অ্যাম্বাসেডর, এসিবিএসপির ইভ্যালুয়েটর এবং এসিবিএসপি ইন্টারন্যাশনালের মেম্বার রিলেশনস কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপের ডিন অধ্যাপক ইমরান রহমানের লিখিত বার্তা পড়ে শোনান বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. ইকরামুল হাসান।
আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে আইইউবি প্রতিশ্রুতিবদ্ধ।
উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্কুলের আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে তার বৈশ্বিক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
এর আগে আইকিউএসির একটি ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন আইইউবির আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক।
সিম্পোজিয়ামের অংশ হিসেবে ‘হোয়াই ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ম্যাটার্স: কোয়ালিটি, রিকগনিশন অ্যান্ড গ্লোবাল কম্পিটিটিভনেস’ শীর্ষক একটি শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে তাদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও চ্যালেঞ্জ তুলে ধরেন। সেশনটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. মামুন হাবিব।
সিম্পোজিয়ামে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সিটি ইউনিভার্সিটি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স, লিডিং ইউনিভার্সিটি, সিলেট এবং উত্তরা ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এআইইউবির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. আনোয়ার হোসেন; ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুজিবুল হক; নর্থ সাউথ ইউনিভার্সিটির বিজনেস স্কুলের ড. জিয়াউল হক আদনান; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রকিবুল কবির; ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসিবিএসপি ইভ্যালুয়েটর ড. মোহাম্মদ এইচ. আর. জোয়ার্দার; আইইউবিএটির আইকিউএসি পরিচালক অধ্যাপক খন্দকার সাইফ; ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুসফিক মান্নান চৌধুরী; বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চের (সিএইচএসআর) ডিন ড. মিজানুর রহমান মিজান; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরিচালক অধ্যাপক ড. ইরিন আখতার; স্টেট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. সারওয়ার উদ্দিন আহমেদ; সিটি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. জুলফিকার হাসান; আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইকিউএসি-এর অ্যাডিশনাল ডিরেক্টর ড. নাজনীন সুলতানা চৈতি এবং লিডিং ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া।



