উত্তরা ব্যাংকের আধুনিক এসওসি বাস্তবায়ন

উত্তরা ব্যাংক পিএলসি তাদের সাইবার নিরাপত্তা অবকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে এলিভেট সলিউশনস লিমিটেডের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় মাইক্রোসফট সেন্টিনেলভিত্তিক একটি আধুনিক সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) প্রতিষ্ঠা করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি উত্তরা ব্যাংক পিএলসি.-এর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে উত্তরা ব্যাংক, এলিভেট সলিউশনস লিমিটেড এবং মাইক্রোসফট-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এর ফলে ব্যাংকটি রিয়েল-টাইম মনিটরিং, উন্নত হুমকি শনাক্তকরণ এবং ইন্সিডেন্টের বিপরীতে দ্রুত প্রতিক্রিয়া প্রদানে সুবিধা অর্জন করবে, যা তাদের ডিজিটাল অবকাঠামোকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলবে।
এই আধুনিক এসওসি বাস্তবায়নের মাধ্যমে উত্তরা ব্যাংক পিএলসি. ক্রমবর্ধমান সাইবার হুমকির বিরুদ্ধে তাদের প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করবে এবং গ্রাহকদের জন্য একটি নিরাপদ ও আস্থাশীল ডিজিটাল ব্যাংকিং-এর পরিবেশ নিশ্চিত করবে।




