Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বিএসইসি চেয়ারম্যান

সঠিক জ্ঞান পেলে সুস্থ শেয়ারবাজার বিনির্মাণে নেতৃত্ব দেবে তরুণরা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ২০:৪৭
সঠিক জ্ঞান পেলে সুস্থ শেয়ারবাজার বিনির্মাণে নেতৃত্ব দেবে তরুণরা

তরুণ প্রজন্মকে সঠিক সময়ে সঠিক জ্ঞান দিলে তারা ভবিষ্যতে সুস্থ শেয়ারবাজার বিনির্মাণে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ভবিষ্যতে তারা দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবেও গড়ে উঠবে বলে জানান তিনি।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত আর্থিক জ্ঞানবিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানে বিএসইসির কমিশনার, জুরিবোর্ড সদস্য, নির্বাহী পরিচালক ও পরিচালকরাসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

বিএসইসি চেয়ারম্যানের মতে, যদি তরুণ প্রজন্মকে সঠিক সময়ে সঠিক জ্ঞান দেওয়া যায়, তাহলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে এবং নেতৃত্ব দেবে একটি সুস্থ শেয়ারবাজার বিনির্মাণে। এ প্রতিযোগিতা শুধু একটি ইভেন্ট না, দীর্ঘমেয়াদি বিনিয়োগ শিক্ষা আন্দোলনের অংশ এটি। আমরা চাই, এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চলমান থাকুক এবং বিনিয়োগ শিক্ষা পৌঁছে যাক দেশের প্রতিটি স্তরের মানুষের কাছে।’

অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে মোট ৯টি এবং উৎসাহ পুরস্কার দেওয়া হয় ১০টি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৬০ হাজার, ৪৫ হাজার ও ৩০ হাজার টাকা এবং উৎসাহ পুরস্কারপ্রাপ্তরা পান ১৫ হাজার টাকা করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদ, ক্রেস্ট ও চেক।

স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ। তার মতে, একটি সুস্থ, স্থিতিশীল ও টেকসই শেয়ারবাজার গঠনে বিনিয়োগকারীদের যথাযথ জ্ঞান ও সচেতনতা অপরিহার্য। তরুণরা সৃজনশীলতার পাশাপাশি সারাদেশে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছে এ উদ্যোগের মাধ্যমে।

জুরিবোর্ডের সদস্য দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বিন জুলফিকার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে টেলিভিশন ও অনলাইনমাধ্যমে ভিডিওগুলো প্রচারের আহ্বান জানান। প্রতিযোগীদের বৈচিত্রের প্রশংসা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার। তরুণদের সৃজনশীলতা ও গল্প বলার দক্ষতা দেশের আর্থিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

সুস্থ শেয়ারবাজার ও সমৃদ্ধ অর্থনীতি ক্যাটাগরিতে প্রথম স্থানে ছিল হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশের দল নতুন বাংলাদেশ। দ্বিতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দল লুজার ও তৃতীয় স্থানে ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল জিএম স্টুডিওস।

শেয়ারবাজারে ঝুঁকি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিম স্বপ্ন। দ্বিতীয় স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেমা আর্ট ও তৃতীয় স্থানে ছিল ঢাবির ডিইউ ফাইন্যান্স।
সচেতনতা বৃদ্ধি ক্যাটাগরিতে প্রথম হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল দ্য ব্লাইন্ড মেন। দ্বিতীয় হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দল আকাতসুকি ও তৃতীয় হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ইনফরমেশন স্করপিয়ন।

এছাড়া উৎসাহ পুরস্কার পেয়েছে প্রগতি, স্টক সেনসেই, এআর স্টুডিও, টিম আদরবাদর, ফিনফ্লিক্স, টিম অর্থসূত্র, টিম ক্রাইসিস, টিম এলোমেলো, টিম ফিনলিট ও টিম মুগ্ধ।

শেয়ারবাজারবিএসইসি চেয়ারম্যানতরুণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে