Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

মুনাফায় সামান্য উত্থান হলেও লভ্যাংশ দ্বিগুণ

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:৩৩
মুনাফায় সামান্য উত্থান হলেও লভ্যাংশ দ্বিগুণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকদার ইন্স্যুরেন্স-এর ২০২৫ সালের ব্যবসায়ে আগের বছরের তুলনায় মুনাফায় সামান্য উত্থান হলেও লভ্যাংশের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩৬ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ২৮ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৮ পয়সা বা প্রায় ৬ শতাংশ।

লভ্যাংশ দ্বিগুণ

মুনাফায় তুলনামূলকভাবে সামান্য প্রবৃদ্ধি হলেও কোম্পানিটির পর্ষদ আগের বছরের ৫ শতাংশ নগদ লভ্যাংশ থেকে বাড়িয়ে ২০২৫ সালের ব্যবসায়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। উল্লেখ্য, উভয় বছরেই লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা হয়েছে।

ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারণে ২৩ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

প্রথম প্রান্তিকে বড় মুনাফা বৃদ্ধি

একই দিনে সিকদার ইন্স্যুরেন্স চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, কোম্পানিটির মুনাফা বেড়েছে উল্লেখযোগ্য হারে।

২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ২১ পয়সা। ফলে এক বছরে ইপিএস বেড়েছে ৬৫ পয়সা বা ৩১০ শতাংশ।

এ ছাড়া চলতি বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৬ পয়সায়।

শেয়ারদর ও মূলধন

৪০ কোটি টাকা পরিশোধিত মূলধনের সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর বর্তমানে দাঁড়িয়েছে ৩৮ টাকা ৮০ পয়সা।

সিকদার ইন্স্যুরেন্সমুনাফা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise