Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

প্যানেল গঠনের সিদ্ধান্ত বিএসইসির

সন্দেহ হলেই ব্রোকারেজ হাউজে হাজির হবে পরিদর্শক দল

  • স্পট ইন্সপেকশনের জন্য নির্ধারিত কার্যপরিধি বা টিওআরে পাঁচটি বিষয় অগ্রাধিকার পাবে
নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:০৯
সন্দেহ হলেই ব্রোকারেজ হাউজে হাজির হবে পরিদর্শক দল

গ্রাফিকস: আগামীর সময়

ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রমে ঝুঁকির ইঙ্গিত পেলেই প্রয়োজনে সরাসরি স্পট ইন্সপেকশন (আকস্মিক পরিদর্শন) করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এ কার্যক্রমে থাকবে না কোনো আগাম নোটিস। কোনো খবর না দিয়ে প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ হাজির হবে যৌথ পরিদর্শন দল। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্রকৃত আর্থিক ও পরিচালন পরিস্থিতি সরাসরি যাচাই করতে একটি স্থায়ী যৌথ প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকের অর্থের ঘাটতি, সিকিউরিটিজের হিসাবে গরমিল কিংবা আর্থিক ও প্রযুক্তিগত ব্যবস্থাপনায় অনিয়ম বন্ধ করতে স্পট ইন্সপেকশনের নতুন কাঠামো তৈরি করা হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থেই বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের (এমআইএডি) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।

জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, প্রয়োজন হলে স্পট ইন্সপেকশন করা হবে। যদিও এটা নিয়মিত কার্যক্রমের অংশ নয়। এতে আতঙ্কের কিছু নেই। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখাই নিয়ন্ত্রক সংস্থার মূল লক্ষ্য। সে লক্ষ্যেই ঝুঁকিভিত্তিক তদারকি আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে ব্রোকারেজ হাউজগুলোর প্রকৃত পরিস্থিতি আগাম প্রস্তুতির সুযোগ ছাড়াই যাচাই-বাছাই করা সম্ভব হবে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, স্পট ইন্সপেকশন পরিচালনার জন্য আট সদস্যের একটি প্যানেল গঠন করা হবে। এই প্যানেলে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে দুজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন। প্যানেল থেকেই ঝুঁকির ভিত্তিতে তিন সদস্যের পরিদর্শন দল গঠন করা হবে, যারা সরাসরি ব্রোকারেজ হাউজগুলোতে স্পট ইন্সপেকশন পরিচালনা করবেন। দল গঠন ও আদেশ জারির দায়িত্ব থাকবে বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের কমিশনারের ওপর। বর্তমানে এ দায়িত্বে রয়েছেন বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক। ফলে যেসব হাউজে নিয়মিত পরিদর্শনের পরিবর্তে ঝুঁকি বেশি, সেখানেই নেওয়া হচ্ছে দ্রুত নজরদারি পরিচালনার ব্যবস্থা।

বিএসইসি সূত্রে জানা গেছে, নিয়মিত পরিদর্শনের অন্যতম দুর্বলতা হলো অনেক ক্ষেত্রে ব্রোকারেজ হাউজগুলো আগে থেকেই পরিদর্শনের সময়সূচি জানতে পারে। এতে সাময়িকভাবে হিসাবের ঘাটতি পূরণ, প্রয়োজনীয় নথি প্রস্তুত কিংবা অন্যান্য ত্রুটি আড়াল করার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে, কোনো প্রতিষ্ঠানের কাস্টমার কনসলিডেটেড অ্যাকাউন্টে (সিসিএ) ঘাটতি, সিকিউরিটিজের মিসম্যাচ বা মূলধন-সংক্রান্ত সমস্যা থাকলে আগাম প্রস্তুতির মাধ্যমে প্রকৃত চিত্র বদলে ফেলার ঝুঁকি থাকে। নতুন ব্যবস্থায় তাই সুনির্দিষ্ট ঝুঁকি শনাক্ত হলেই দ্রুত স্পট ইন্সপেকশন করা হবে। ফলে পরিদর্শনের আগে প্রতিষ্ঠানকে প্রস্তুতির সুযোগ না দিয়ে যাচাই করা সম্ভব হবে তার প্রকৃত অবস্থা।

স্পট ইন্সপেকশনের জন্য নির্ধারিত কার্যপরিধি বা টিওআরে পাঁচটি বিষয় অগ্রাধিকার পাবে। প্রথমত, বিনিয়োগকারীদের সমন্বিত হিসাবে বা সিসিএতে অর্থের ঘাটতি রয়েছে কি না। দ্বিতীয়ত, সংরক্ষিত নথি ও বাস্তব হিসাব মিলিয়ে সিকিউরিটিজে কোনো অমিল বা ঘাটতি যাচাই করা হবে। তৃতীয়ত, প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ও প্রযুক্তিগত ব্যবস্থার নিরাপত্তা অবস্থা পরীক্ষা করার নির্দেশ। চতুর্থত, প্রতিষ্ঠানটি ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা বা আরবিসিএ-সংক্রান্ত প্রতিবেদন নিয়মিত দাখিল করছে কি না— তা দেখা হবে। পরিশেষে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনানুযায়ী পরিবর্তন অযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করছে কি না এবং এর মাধ্যমে লেনদেনের তথ্য পরিবর্তনের সুযোগ রয়েছে কি না, এর বিশ্লেষণ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বিএসইসির নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে ব্রোকারেজ হাউজ তদারকি শুধু নিয়মিত পরিদর্শননির্ভর থাকবে না; বরং ঝুঁকি শনাক্তকরণ, আকস্মিক যাচাই ও দ্রুত নিয়ন্ত্রক পদক্ষেপের দিকে এগোবে। ফলে বিনিয়োগকারীর অর্থ ও সিকিউরিটিজের সুরক্ষা বাড়াবে। পাশাপাশি বাজারে স্বচ্ছতা ও আস্থাও শক্তিশালী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

ব্রোকারেজহাজিরবিএসইসিআকস্মিকঝুঁকিএমআইএডি
    শেয়ার করুন:
    Advertisement
    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:০০

    চীনের আবাসনখাতে সংকট চলছেই, শেষ হবে কবে?

    চীনের আবাসনখাতে সংকট চলছেই, শেষ হবে কবে?

    ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৪

    advertiseadvertise