Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেয়ারবাজারে আস্থা ফেরাতে এফআরসিকে শক্তিশালী করার তাগিদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৭:২২
শেয়ারবাজারে আস্থা ফেরাতে এফআরসিকে শক্তিশালী করার তাগিদ

ছবি: আগামীর সময়

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস ফেরাতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে (এফআরসি) আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। একই সঙ্গে প্রতারণা ও দুর্নীতি শনাক্তে শেয়ারবাজারের নজরদারি ব্যবস্থা আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’।

নাজমা মোবারেক বললেন, দেশের আর্থিক খাতের বর্তমান অবস্থার পেছনে নিরীক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিরীক্ষকদের আর্থিক প্রতিবেদন তৈরির মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের দায়িত্ব এফআরসির। তাই এ প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

শেয়ারবাজারে প্রতারণা শনাক্তে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি উল্লেখ করেন, ‘ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই।’ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি ব্যবস্থা উন্নত করা গেলে প্রতারণার ঘটনা শনাক্ত এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে নাজমা মোবারেক বললেন, শুধু বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করলেই হবে না; বছরজুড়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত অনলাইনে আর্থিক জ্ঞানবিষয়ক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, এ সপ্তাহের আয়োজন শুধু এক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এটি নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমে পরিণত করা দরকার।

শেয়ারবাজারের সার্ভেল্যান্স বা নজরদারি ব্যবস্থা আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব। তার মতে, আধুনিক নজরদারি ব্যবস্থা, নিয়মিত আর্থিক শিক্ষা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব।

শেয়ারবাজারএফআরসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে