Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বিএসইসিতে মাসুদ খান, হল্টেড ক্রাউন সিমেন্ট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২০:১৩
বিএসইসিতে মাসুদ খান, হল্টেড ক্রাউন সিমেন্ট

সংগৃহীত ছবি

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে গত বৃহস্পতিবার (৪ জুন) নিয়োগ পেয়েছেন মাসুদ খান। এতে রবিবার (৭ জুন) তার পূর্বের প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্টের শেয়ার দর সর্বোচ্চ সীমায় (সার্কিট ব্রেকার) বেড়েছে। এমনকি শেয়ারটিতে একসময় বিক্রেতাও (হল্টেড) ছিল না। তবে তার আরেক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের শেয়ার দরে তেমন ইতিবাচক প্রভাব পড়েনি।

মাসুদ খান ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বিএসইসিতে এসেছেন। এ খবরে শেয়ারটিতে বিনিয়োগকারীদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে। যাতে রবিবার শেয়ারটি এক দিনে দর বৃদ্ধির সীমার সর্বোচ্চ সীমা ১০ শতাংশই বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ক্রাউন সিমেন্টের শেয়ারদরের আজকের উত্থানের পেছনে কোনো মৌলভিত্তিক বা ব্যবসায়িক কারণ নেই; এটি পুরোপুরি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার ফল। কোম্পানিটির একজন শীর্ষ কর্মকর্তা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে তার সদ্য ছেড়ে আসা প্রতিষ্ঠানটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। অনেক বিনিয়োগকারী ধারণা করছেন, চেয়ারম্যানের অবস্থান থেকে কোনোভাবে ক্রাউন সিমেন্ট সুবিধা পেতে পারে এবং এতে কোম্পানির ব্যবসায় উন্নতি ঘটবে।

তবে বাজার বিশ্লেষকদের মতে, নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে কোনো নির্দিষ্ট কোম্পানির ব্যবসায়িক সাফল্যের সরাসরি কোনো সম্পর্ক নেই। ফলে ক্রাউন সিমেন্টের ব্যবসায়িক উত্থানে চেয়ারম্যানের বাস্তব কোনো ভূমিকা রাখার সুযোগ নেই বললেই চলে।

জানা গেছে, বিএসইসিতে গত বৃহস্পতিবার বিকালে যোগদান করেন মাসুদ খান। এরপর প্রথম কার্যদিবস ছিল আজ। এদিন ক্রাউন সিমেন্টের শেয়ার দর বেড়েছে ৫.২০ টাকা বা ১০ শতাংশ। কোম্পানিটির আগের দিনের ৫২ টাকার প্রতিটি শেয়ার আজ লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫৭.২০ টাকায়।

তবে মাসুদ খানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আরেক কোম্পানি বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের শেয়ারে উত্থান সেভাবে হয়নি। রবিবার এ কোম্পানিটির শেয়ার দর ২০৬৭ টাকা থেকে ১.৭৮ শতাংশ বেড়ে হয়েছে ২১০৩.৭০ টাকা।

বিএসইসিমাসুদ খানক্রাউন সিমেন্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি