Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বীমা খাতে ভর করে চাঙা শেয়ারবাজার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৬:৪৩
বীমা খাতে ভর করে চাঙা শেয়ারবাজার

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন পরিচালনা পর্ষদের কড়া নজরদারি ও বাজার সংস্কারের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে শেয়ারবাজারে।এই চাঙ্গা ভাবের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে বীমা (ইন্স্যুরেন্স) খাত। যেখানে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

বীমা খাতের ওপর ভর করেই সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের বড় উত্থানের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও এক লাফে অনেকখানি বেড়েছে। মূলত দুর্বল কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো এবং অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে নির্দিষ্ট কিছু শেয়ারের লেনদেন স্থগিত করার মতো কঠোর সিদ্ধান্তের পর বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। যার বড় একটি অংশই এখন বিমা খাতের শেয়ারের দিকে ঝুঁকছে।

আজ রবিবার বাজার বিশ্লেষণে দেখা যায়, শেয়ারের দর বৃদ্ধির দৌড়ে অন্য সব খাতকে পেছনে ফেলে বাজিমাত করেছে বীমা খাত। ডিএসইর তথ্য অনুযায়ী, মোট লেনদেনের ১৬ দশমিক ৯৪ শতাংশ লেনদেন হয়েছে বীমা খাতে। এদিন দরবৃদ্ধির তালিকার একদম শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিনিয়োগকারীদের বিপুল আগ্রহে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। যেখানে ২০ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের প্রায় ৪৯ লাখ ৫০ হাজার শেয়ার হাতবদল হয়েছে।

বীমা খাতের প্রতি এই আকর্ষণের ধারাবাহিকতায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে ছিল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার মোট বাজারমূল্য ছিল ৯ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া বীমা খাতের আরেক প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দরও ৯ দশমিক ৩৭ শতাংশ বেড়ে বিনিয়োগকারীদের ভালো মুনাফা এনে দিয়েছে।

বীমা খাতের পাশাপাশি মিউচুয়াল ফান্ড খাতেও বিনিয়োগকারীদের বেশ তৎপরতা দেখা গেছে। যৌথভাবে দরবৃদ্ধির তৃতীয় স্থানে ছিল ইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড এবং এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড। যাদের ইউনিট দর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। একই সঙ্গে এআইবিএল প্রথম ইসলামিক মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবিএএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

অন্যান্য খাতের মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতের তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি রবিবার ডিএসইর লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে। যার দিনশেষে মোট ৬৯ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। পরিবহন খাতের বাংলাদেশ শিপিং করপোরেশন ৪৪ কোটি ৯২ লাখ ৮৬ হাজার টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় এবং বস্ত্র খাতের মালেক স্পিনিং মিলস পিএলসি ৩৬ কোটি ৫২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য বড় কোম্পানির মধ্যে ছিল ইস্টার্ন হাউজিং, আইটি কনসালটেন্টস, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইপিডিসি ফাইন্যান্স এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

শেয়ারবাজারবীমা খাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে