বিএসআইসির প্রথম এমডি ও সিইও
অর্থনৈতিক ডেস্ক

ওয়াইজ রহিম
দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির (বিএসআইসি) প্রথম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াইজ রহিম। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় গঠিত এ প্রতিষ্ঠানের লক্ষ্য উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন স্টার্টআপের জন্য দেশীয় প্রাতিষ্ঠানিক মূলধন সংগ্রহ এবং উদ্ভাবনী ইকোসিস্টেম শক্তিশালী করা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দায়িত্বে যোগ দেওয়ার আগে তিনি লন্ডনভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টারজন ক্যাপিটালের বাংলাদেশ অংশের ভেঞ্চার পার্টনার ছিলেন। তিনি ডেলিগ্রাম নামে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করে বিদেশি বিনিয়োগকারীদের থেকে আড়াই মিলিয়ন ডলারের বেশি অর্থায়ন সংগ্রহ করেন।






