ঢাকা রিজেন্সির রুফটপ রেস্টুরেন্টে বিশেষ ছাড়

সংগৃহীত ছবি
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’ ভোজনরসিকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত চলমান এই বিশেষ আয়োজনের আওতায় প্রতিদিন সন্ধ্যা ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত যেকোনো প্রিমিয়াম প্ল্যাটার অর্ডার করলে দ্বিতীয় প্ল্যাটারে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন অতিথিরা।
পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে আকাশের নিচে চমৎকার পরিবেশে ডাইনিংয়ের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতেই এই উদ্যোগ।
পাশাপাশি সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলোকে আরও আনন্দময় করতে রেস্টুরেন্টটিতে চালু হয়েছে ‘স্কাইলাইন ডিল’। এই ডিলের আওতায় সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে সব ধরনের খাবারের ওপর অতিথিরা ৩০ শতাংশ আকর্ষণীয় ছাড় পাবেন। শহরের কোলাহলমুক্ত পরিবেশে সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার জন্য এই আয়োজনটি একটি দারুণ সুযোগ হতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।
অফারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে যোগাযোগ করতে অথবা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।




