মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ অক্টোবর ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মাস্টার আবুল কাশেম উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার।
সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত ও পরিচালনসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের সার্বিক কার্যক্রমের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ব্যাংকটির নির্বাহী কমিটির ২০০তম সভাকে কৌশলগত লক্ষ্য অর্জন, পরিচালনগত উৎকর্ষ বজায় রাখা এবং টেকসই অগ্রযাত্রার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।
১৯ অক্টোবর ২০২৬ তারিখে ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।



