বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

রপ্তানি বহুমুখীকরণ ও সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিমে (ইডিআরএস) যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল এমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নুরুন্নবী।
এ স্কিমের আওতায় স্থানীয় কাঁচামালনির্ভর সম্ভাবনাময় নতুন খাতের রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে তিন বছর মেয়াদে ঋণ পাবে। ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান জানালেন, সহজ শর্তের এ অর্থায়ন নতুন পণ্যের আন্তর্জাতিক বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখবে।





