বাটিক এয়ারের যাত্রীরা পাবেন ইবিএল স্কাইলাউঞ্জ সুবিধা
অর্থনৈতিক ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভ্রমণের আগে বাটিক এয়ারের বিজনেস শ্রেণির যাত্রী ও লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা ‘ইবিএল স্কাইলাউঞ্জ’ ব্যবহারের সুযোগ পাবেন। সম্প্রতি ঢাকায় এ-সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং বাটিক এয়ারের স্টেশন ম্যানেজার প্রদীপ কুমার দে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাটিক এয়ারের কমার্শিয়াল বিভাগ প্রধান বিপ্লব চক্রবর্তী, ইবিএল রিটেইল অ্যালায়েন্সের সিনিয়র ম্যানেজার ইসমাইল হোসেন তামাল, রিলেশনশিপ অফিসার মো. ইকবাল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যরা উপস্থিত ছিলেন।







