পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ব্যাংকের চুক্তি
অর্থনৈতিক ডেস্ক

কৃষি ও খাদ্য নিরাপত্তায় ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক এ কে এম সাইদুজ্জামান ও শাহ্জালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংকের এসএমই ও কৃষি বিভাগের প্রধান এফ এম নেওয়াজ আলী চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক মো. সাখাওয়াত হোসেন, শাহ্জালাল ব্যাংকের ইনচার্জ মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।






