উত্তরা ব্যাংকের উদ্যোগে প্রান্তিক গ্রাহকদের ঋণ বিতরণ

সংগৃহীত ছবি
উত্তরা ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে প্রান্তিক গ্রাহকদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে। এ কার্যক্রম ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পরিচালিত হয়।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তিবদ্ধ তফসিলি ব্যাংকগুলোর প্রতিনিধিরাও অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন এবং উত্তরা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলাম।
অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ ফখরুল আলমসহ ব্যাংকের প্রান্তিক গ্রাহক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



