রপ্তানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের চুক্তি
অর্থনৈতিক ডেস্ক

তৈরি পোশাকের নির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিমে’ অংশগ্রহণ চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে এ চুক্তি স্বাক্ষরিত চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু আলম, যুগ্ম পরিচালক সজীব কুমার দাস ও ট্রাস্ট ব্যাংকের এসইভিপি এ বি এম মিজানুর রহমান উপস্থিত ছিলেন।





