টয়োটা বাংলাদেশের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের এমওইউ স্বাক্ষর
অর্থনৈতিক ডেস্ক

টয়োটা বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংক পিএলসির এমওইউ স্বাক্ষর
টয়োটা বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মূলত এই চুক্তির আওতায় ব্যক্তিগত ব্যবহারের জন্য টয়োটা ব্র্যান্ডের গাড়ি ক্রয়কারী গ্রাহকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় লোন সুবিধা দিবে ট্রাস্ট ব্যাংক।






