Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ইউআইটিএস-এ সমসাময়িক সাহিত্য, তত্ত্ব ও কর্মসংস্থান নিয়ে সেমিনার

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৮:৪১
ইউআইটিএস-এ সমসাময়িক সাহিত্য, তত্ত্ব ও কর্মসংস্থান নিয়ে সেমিনার

এই অনুষ্ঠান আয়োজন করে ইংরেজি বিভাগ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইংরেজি বিভাগের উদ্যোগে সমসাময়িক সাহিত্য, সাহিত্যতত্ত্ব ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে একটি প্রাণবন্ত অ্যাকাডেমিক আলোচনা সভা হয়েছে। গত ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠান হয়।

দুই ঘণ্টাব্যাপী এই সেমিনারে মূল বক্তারা সমসাময়িক সাহিত্যচর্চা, উত্তর-তত্ত্ব, শিক্ষাদান পদ্ধতি এবং পরে বৈশ্বিক প্রেক্ষাপটে ইংরেজি শিক্ষার গুরুত্বের পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষ ও সমালোচনামূলক চিন্তাভাবনা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ ফিরোজ আল মামুন খানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হাসান। সেমিনারে মূল বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও অনুবাদক অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল হাসান চৌধুরী। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা শুভ দাস পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পরিচিতি পাঠ করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া তাবাসসুম তনু এবং সহকারী অধ্যাপক ও কোর্স কো-অর্ডিনেটর আফসানা আফরোজ মুন। মূল আলোচনা শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি তথ্যবহুল প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় আমন্ত্রিত বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেন এবং তাদের আগামী দিনের অ্যাকাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে নানা দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

ইউআইটিএস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের