স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’

ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ চালু করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। ছবি: সংগৃহীত
ক্যাশলেস লেনদেন আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে নিজেদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ডিজিব্যাংকিং’-এ বাংলাদেশ ব্যাংকের প্রবর্তিত ‘বাংলা কিউআর’ সেবা চালু করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।
৮ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী। এতে ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।
নতুন এ সেবার মাধ্যমে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের গ্রাহকেরা এখন ডিজিব্যাংকিং অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজেই ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
ব্যাংকটির মতে, ‘বাংলা কিউআর’ বাংলাদেশ ব্যাংকের একটি সময়োপযোগী উদ্যোগ, যা দেশে সহজ, নিরাপদ ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।




